,

বলিউডের সবচেয়ে সাড়া জাগানো ৫টি পরকীয়া সম্পর্ক

10বিনোদন ডেস্ক: বলিউডে পরকীয়া কোনও নতু‌ন কোনও কথা নয়। এখানে রইল, ৫টি এমন বিবাহবহির্ভূত সম্পর্কের বৃত্তান্ত যা সোরগোল ফেলে দিয়েছিল বলিউডে।
শাহরুখ খান-প্রিয়াঙ্কা চোপড়া:
শাহরুখ এমনিতে বলিউডের অন্যতম নিষ্ঠাবান স্বামী বলে পরিচিত। কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর সম্পর্কের গুজব তাঁর এই ইমেজকে অনেকটাই নাড়িয়ে দেয়। তবে সবটাকেই গুজব বলে মেনে নিতে অবশ্য রাজি নন অনেকেই। তাঁদের বক্তব্য, যা রটে তার কিছু তো ঘটে।
আমির খান-কিরণ রাও:
‘লগান’ সিনেমার সহকারী পরিচালক ছিলেন কিরণ। সেখানেই তাঁদের প্রণয়পর্বের সূচনা। সেই সময়ে আমির তাঁর স্ত্রী রিনা দত্তর সঙ্গে সংসার করছেন। ১৬ বছর রিনার সঙ্গে বিবাহিত জীবন কাটানোর পর তাঁকে ডিভোর্স দেন আমির। তার বছর চারেক পরে বিয়ে করেন কিরণকে।
অর্জুন কাপুর-মালাইকা আরোরা খান:
সালমানের বোন অর্পিতার সঙ্গে যখন প্রেম চলছে অর্জুনের তখনই সালমানের ভাইয়ের বউ, আরবাজ খানের স্ত্রী মালাইকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অর্জুন। শোনা যায়, সালমানই নাকি শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেন ব্যাপারটার মধ্যে এবং অর্জুনকে মালাইকার থেকে দূরে সরে যেতে বলেন। সালমানের ‘নির্দেশ’ এড়াতে পারেননি অর্জুন।
হৃতিক রোশন-বারবারা মোরি:
‘কাইট’ সিনেমার শুটিং-এর সময়েই হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন বারবারা। স্ত্রী সুজানের সঙ্গে হৃতিকের দূরত্ব সেই সময় থেকেই বাড়তে শুরু করে। এমনকী, ব্যথিত সুজান একসময় হৃতিককে ছেড়ে বাপের বাড়ি গিয়ে থাকতে শুরু করেন। শেষ পর্যন্ত ২০১৪-এ বিবাহবিচ্ছেদ হয়ে যায় দু’জনের।
গোবিন্দ-রানি মুখোপাধ্যায়:
‘হদ করদি আপ নে’র শুটিং-এর সময়েই বিবাহিত ও দুই সন্তানের পিতা গোবিন্দর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রানি। গোবিন্দ নাকি রানিকে অজস্র উপহার দিতে শুরু করেন, আর অনেক পরিচালকের সঙ্গে আলাপ করিয়ে দেন রানির। শেষ পর্যন্ত গোবিন্দের স্ত্রী সুনিতা গোবিন্দকে ছেড়ে চলে যাওয়ার উদ্যোগ নিতে শুরু করলে আবার সংসারের প্রতি মনোযোগী হন গোবিন্দ।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা