বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গর্ভপাত হওয়ার মতো লাঠিচার্জ হয়নি : পুলিশ

2016_04_11_14_20_15_yuZXqaAYlvIVxOQn2KdVtykY7EsK91_originalনিউজ ডেস্ক : ‘আন্দোলনকারী নার্সদের ওপর সামান্য লাঠিচার্জ হয়েছে, তবে গর্ভপাত হওয়ার মতো লাঠিচার্জ করা হয়নি’ বলে জানিয়েছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম। উল্টো নার্সরাই পুলিশের ওপর চড়াও হয়েছে বলে অভিযোগ করেছেন এই পুলিশ কর্মকর্তা।

এদিকে পুলিশের লাঠিচার্জেই আন্দোলনকারী নার্স সালমা আক্তারের (২৭) গর্ভপাত হয়েছে- নার্সদের এমন অভিযোগ সরাসরি অস্বীকার করে ওসি নূরে আজম বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে এসে আন্দোলনরত নার্সরা পুলিশের ওপর চড়াও হয়। পরে হাল্কা লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারো ওপর গর্ভপাত হওয়ার মতো কোনো লাঠিচার্জ করা হয়নি।’

এর আগে মঙ্গলবার (০১ জুন) সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে আন্দোলনরত নার্সদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে সালমাসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। সালমা ৩ মাসের গর্ভবতী ছিলেন।

এর পর আহতাবস্থায় সালমাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে সালমার রক্তক্ষরণের বিষয়টি নিশ্চিত করেছেন সোহরাওয়ারদী হাসপাতালের ক্যাজুয়েলিটি আবাসিক সার্জন ফাবিয়া ইমদাদ। তবে পুলিশের লাঠিচার্জে গর্ভপাতের বিষয়টি সম্পর্কে কিছু স্পষ্ট করেননি তিনি।

এদিকে সোহরাওয়ার্দী হাসপাতাল সূত্র জানায়, মিডিয়ার চোখ এড়াতেই সালমাকে সোহরাওয়ার্দী থেকে ধানমণ্ডি ১৫ নম্বরের ইবনে-সিনা হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এখন ওখানেই চিকিৎসাধীন আছেন।

হাসপাতাল সূত্রের ধারণানুযায়ী, পুলিশ প্রশাসনের অবস্থান অক্ষুণ্ন রাখতেই হয়তো সালমার গর্ভপাতের বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। আর তারই ধারাবাহিকতায় হয়তো সালমাকে খুব দ্রুতই সোহরাওয়ার্দী থেকে ইবনে-সিনায় স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের পর স্বাস্থ্যমন্ত্রীর দেয়া আশ্বাসের কোনো বাস্তব প্রতিফলন দেখতে না পেয়ে তার বাসভবন ঘেরাওয়ে যায় বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব