,

যোগ্যতা দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলছে বাংলাদেশ

Mashrafe-220160601161849স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ভারটের বিপক্ষে ২-১ এ সিরিজ জয়, পাকিস্তানকে হোয়াইটওয়াশ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সিরিজ জয়, সব মিলিয়ে গতবছর ওয়ানডেতে স্বপ্নের মত সময় কাটিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এই দলের সাফল্যের কারিগর হিসেবে সবার প্রথমেই উচ্চারিত হবে অধিনায়ক মাশরাফির নাম। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মত বড় মঞ্চেও দলকে নেতৃত্ব দেবেন এই ডানহাতি পেসার।

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে হবে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে। কিন্তু যোগ্যতা প্রমাণ করেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ বলে মনে করেন মাশরাফি। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আইসিসিকে দেয়া সকল অধিনায়কের বিবৃতিতে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বলেন, ‘আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতার প্রমাণ দিয়েই সুযোগ পেয়েছি। শক্ত প্রতিপক্ষের বিপক্ষে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেই আমরা খেলতে পারতেছি। মূল টুর্নামেন্টে এই ধারাবাহিকতা রক্ষা করে যাওয়াটাই আমাদের প্রধান লক্ষ্য।’

ইংল্যান্ড ছাড়াও নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মত শক্ত প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। কিন্তু তাদের বিপক্ষে ভালো খেলেই বাংলাদেশের বর্তমান অবস্থান প্রমাণ করার ব্যাপারে আশাবাদী মাশরাফি। ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা এখন ক্রিকেটের এলিট গ্রুপে রয়েছে। আশা করতেছি এই অবস্থানে থাকার যোগ্যতা আমরা আমাদের পারফরম্যান্স দিয়েই প্রমাণ করে দিব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে