,

আক্কেল দাঁতের অসহ্য ব্যথা? জেনে নিন কিছু টিপস

20664-boroনিউজ ডেস্ক : আক্কেল দাঁতের সমস্যা খুব সাধারণ একটি সমস্যা। এই সমস্যায় প্রায় সব মানুষকেই কখনো না কখনো ভুগতে হয়। সাধারণত ১৭ থেকে ২৫ বছর বয়সে আবার কখনও কখনও আরও বয়স করে আক্কেল দাঁত উঠে থাকে। দাঁতের ব্যথা শুরু হলেই সবসময় ডেন্টিস্টের কাছে দৌড়াতে হবে তা কিন্তু নয়। সাময়িকভাবে এই অসহ্য দাঁতের ব্যথা দূর করা সম্ভব ঘরোয়া কিছু উপায়ে।

১। রসুনঃ-
দাঁত ব্যথা কমাতে রসুনের জুড়ি নেই। এক কোয়া রসুন নিয়ে চিবিয়ে খান।চিবিয়ে খেতে ভালো না লাগলে রসুনের কোয়া ব্যথায় আক্রান্ত দাঁতে চেপে ধরে রাখুন। আপনি চাইলে রসুন কুচি কুচি করে কেটে আক্রান্ত দাঁতে দিয়ে রাখুন। ১০ মিনিট রাখুন। এরপর কুসুম গরম পানি দিয়ে কুলি করে ফেলুন।

২। লবঙ্গঃ-
একটি তুলোর বলে লবঙ্গের তেল লাগিয়ে নিন। এটি দাঁতের ব্যথার মাড়িতে লাগিয়ে রাখুন। এটি দিনে দুই থেকে তিনবার করুন। এছাড়া দুই থেকে তিনটি লবঙ্গ আক্কেল দাঁতের স্থানে রাখুন। লবঙ্গ দ্রুত আক্কেল দাঁতের ব্যথা কমিয়ে দেবে।

৩। লবণঃ-
লবণ আক্কেল দাঁতের মাড়ির ইনফ্লামেশন কমিয়ে ইনফেকশন দূর করে থাকে। এক চা চামচ লবণ এক কাপ কুসুম গরম পানিতে মিশিয়ে নিন। এটি দিয়ে কুলকুচি করুন। এছাড়া সমপরিমাণ লবণ এবং গোলমরিচ মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার পেস্টটি দাঁতের ব্যথার স্থানে লাগিয়ে রাখুন কয়েক মিনিট। এটি দিনে দুই তিন বার করুন। ব্যথা দূর না হওয়া পর্যন্ত ব্যবহার করুন।

৪। পেঁয়াজঃ-
পেঁয়াজে আছে অ্যান্টিসেপটিক , অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিমাইক্রবিয়াল উপাদান যা দাঁতের ব্যথা, জীবাণু সব কিছু সারিয়ে তুলতে সাহায্য করে। পেঁয়াজ ছিলে কেটে নিন। এবার এটি চিবিয়ে খান। চিবিয়ে খেতে ভাল না লাগলে দাঁত ব্যথার স্থানে এক টুকরো পেঁয়াজ রেখে দিন। দেখবেন ব্যথা কমে গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে