,

সতীত্ব হারাল স্ত্রী, ফুলশয্যাতেই তালাক!

20682-bashor-raatamarঅনলাইন ডেস্ক : সতীত্বের পরীক্ষায় পাশ করতে পারেননি স্ত্রী। তাই ‘শাস্তি’ হিসাবে বউকে তালাক দিলেন স্বামী। না, কোনও সিনেমার স্ক্রিপ্ট নয় এটি। মধ্যযুগীয় কোনও ঘটনাও নয়। চাঞ্চল্য এমন ঘটনাটি ঘটেছে ভারতে।
চলতি বছর মে মাসের ২২ তারিখ বিয়ে করেছিলেন নাসিকের এক যুবক। গ্রামের খাপ পঞ্চায়েতের তরফে তাঁকে তাঁর স্ত্রী’র সতীত্ব পরীক্ষার উপদেশ দেওয়া হয়। তাঁকে বলা হয়, ফুলশয্যার রাতে তিনি যেন সাদা চাদর পাতেন নিজেদের বিছানায়।

ফুলশয্যার পর যুবক যাতে সেই চাদর পঞ্চায়েতের হাতে তুলে দেন, এই নির্দেশও দেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। এরপর সতীত্বের পরীক্ষায় ফেল করেন নববধূ। অন্তত এমনটাই অভিযোগ যুবক এবং পঞ্চায়েতের।

ফুলশয্যার রাতে যৌনতার সময় নববধূর যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হয়নি। আর তাই না কি প্রমাণ করে নববধূ সতীত্ব হারিয়েছেন বিয়ের আগেই। এই অভিযোগেই বিয়ের ৪৮ ঘণ্টার মধ্যে পঞ্চায়েতের পরামর্শে স্ত্রী-কে ত্যাগ করলেন যুবক।

ওই এলাকার সমাজসেবি রঞ্জনা গাভান্দে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বিয়ের আগে ওই যুবতী পুলিশে চাকরির চেষ্টা করছিলেন। সেই চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে নানাবিধ শারীরিক কসরতের মধ্যে দিয়ে যেতে হয়। দৌড়, হাইজাম্প, লংজাম্প ইত্যাদি দৈনিক চর্চা করতে হয়। আর তাই ওই যুবতীও এই খেলাধুলা নিয়মিত প্র্যাকটিস করতেন।”

সমাজসেবকদের দাবি, এমনও হতে পারে যে শরীরচর্চার ফলেই ওই যুবতীর সতীচ্ছদ নষ্ট হয়েছে! এর জন্য তাঁর সতীত্ব নিয়ে টানাটানি করা কিংবা তাঁর চরিত্র সম্পর্কে অপবাদ দেওয়াকে কোনওভাবেই মেনে নিতে পারছেন না তাঁরা! যদিও এই সমস্যার সমাধান কী হবে তা এখনও বলতে পারছেন না কেউ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা