,

‘ছাগল’কে সরিয়ে সিংহের মতো সিইসি দিন: সরকারকে এমাজউদ্দীন

 

নিজস্ব প্রতিবেদক : সরকারের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞনী প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ বলেছেন, “দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে রকিব উদ্দীনের মতো ‘ছাগল’ কে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে সরিয়ে সিংহের মতো সিইসি নিয়োগ দিন।”বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

005_148033

 

আলোচনা সভার আয়োজন করে খোন্দকার দেলোয়ার স্মৃতি পরিষদ।তিনি বলেন, ‘চলমান সংকট নিরসনে দেশের সর্বস্তরের মানুষের একটিই মাত্র সেøাগান হওয়া উচিত, আমরা নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।’একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিপক্ষের হাত-পা বেঁধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে চায়।

 

 

তিনি বলেন, ‘শেখ হাসিনা দেশের নির্বাচন ব্যবস্থাকে অনেক আগেই কবরে পাঠিয়েছে। এটাকে নাটকও বলা যায় না। এটি নির্বাচন নয়, জনগণনের সঙ্গে প্রতারণা করা।’আয়োজক সংগঠনের সভাপতি ড. খন্দাকার আকবার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুকোমল বড়ূয়া, সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফ পাপিয়া, ছড়াকার আবু সালেহ, সাংবাদিক নেতা শওকত মাহমুদের সহধর্মীনি ফেরদৌসী মাহমুদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা