,

তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি এবং স্বাধীনতাবিরোধী কথা বলায় বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।বুধবার দুপুরে দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম আহসানুল হক এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

tarique-zia

জানা গেছে, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে অ্যাট্রিয়াম ব্যাংকোয়েট যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তারেক রহমান বঙ্গবন্ধুকে কটূক্তি করে বলেন, ‘একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসার ঠিক আগে ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট মেনে তার সঙ্গে সমঝোতা করেছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি রাজাকার, খুনি এবং পাকবন্ধু।’ তারেক রহমানের এ বক্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও প্রিন্ট মিডিয়ায় প্রচার হওয়ায় দিনাজপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ আহাম্মদ চৌধুরী পরাগ ওই বছরই দিনাজপুর আদালতে মামলা করেন।

 
এর পর তারেক রহমানের বিরুদ্ধে ২০১৪ সালের ২৩ ডিসেম্বর সমন জারি করা হয়। সমন আদালতে সেঁটে দেওয়া হয় এবং তারেক রহমানের গুলশান বাসায় পাঠানো হয়। এর পরও তারেক রহমান হাজির না হওয়ায় তার বিরুদ্ধে বুধবার গ্রেপ্তারি পরোয়ারা জারি করে আদালত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা