,

পুলিশের লাঠিচার্জে নার্সের গর্ভপাত

 
নিজস্ব প্রতিবেদক : ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওকালে পুলিশের লাঠিচার্জে সালমা আক্তার (২৭) নামে আন্দোলনরত এক নার্সের গর্ভপাত হয়েছে। তিনি ৩ মাসের গর্ভবতী ছিলেন বলে জানা গেছে।মঙ্গলবার (০১ জুন) সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে আন্দোলনরত নার্সদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে এ ঘটনা ঘটে।

2016_04_11_14_20_06_GLzltosFAP6kI2AespKivbiv26RKGF_original

আহত সালমা আক্তার বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি রিনা আক্তার।রিনা আক্তার বাংলামেইলকে জানান, বিকেলে তারা স্বাস্থ্যমন্ত্রী বাসভবন অভিমুখে পদযাত্রা করেন। এ সময় ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের প্রথম ব্যারিকেডের মুখোমুখি হতে হয়। পরে ওই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার পথে পুলিশ নার্সদের ওপর লাঠি চার্জ করে। এতে অন্তত ৫ জন আহত হন। আহতদেরই একজন গর্ভপাতের শিকার নার্স সালমা আক্তার।

 

উল্লেখ্য, ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের পর স্বাস্থ্যমন্ত্রীর দেয়া আশ্বাসের কোনো বাস্তব প্রতিফলন দেখতে না পেয়ে তার বাসভবন ঘেরাওয়ে যায় বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে