,

মাংস কমিয়ে খেতে সরকারের নির্দেশ

 

 

আন্তর্জাতিক ডেস্ক :দিন দিন মোটা মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে চীনে। স্থূলতা অনেকটা মহামারি আকারে ছড়িয়ে পড়ছে দেশটিতে। আর এই মহামারির বিরুদ্ধে লড়াই শুরু করেছে চীনা সরকার। জনগণকে মাংস এবং ডিম কমিয়ে খাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

img_9119

চীনের ক্রমবর্ধমান স্বাস্থ্য সমস্যা প্রতিরোধে বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে দেশটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কমিশন। কমিশনের বিশ্বাস, চীনের মধ্যবিত্ত সমাজের অর্থনৈতিক উত্থানের কারণে তাদের মাংস এবং দুগ্ধ জাতীয় খাবার কেনার সামর্থ বেড়ে যাচ্ছে। আর এর ফলে দিন দিন স্থূল হয়ে পড়ছে জনগণ।

 

 

বর্তমানে চীনের জনগণ গড়ে দৈনিক ২৭২ গ্রাম মাংস এবং ২৩৫ গ্রাম দুগ্ধ জাতীয় খাবার গ্রহণ করে। স্বাস্থ্য বিভাগের পরিকল্পনা, তারা একে ২০০ গ্রামের মধ্যে নিয়ে আসবে। মাংস খাওয়ার পরিমাণ কমালে ক্ষতিতে পড়বে চীনে মার্কিন মাংস রপ্তানিকারকরা। তবে পরিবেশবিদরা জানিয়েছেন, এতে পরিবেশের উপকার হবে। মাংস প্রক্রিয়াজাতকরণের ফলে প্রতিদিন প্রচুর মিথেন গ্যাস উৎপন্ন হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর।

 

 

১৯৮২ থেকে ১৯৯২ সালের মধ্যে চীনে স্থূল লোকের সংখ্যা বেড়ে ৭ শতাংশ থেকে ১৫ শতাংশে পৌঁছে। তখনই প্রথম চীনা সরকার ধূমপান এবং অ্যালকোহলের বিরুদ্ধে প্রচারণা শুরু করে। তাছাড়া ১৯৮০ সাল থেকে শিশুদের স্থূলতাও বেড়ে যাচ্ছে চীনে। পশ্চিমা বিভিন্ন পানীয় পানের ফলে এমনটা হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

 

চীনের শানতুং প্রদেশে ১৯৮৫ সালের জরিপ অনুসারে স্থূল শিশুদের পরিমাণ ছিল ১ শতাংশ, যা ২০১৪ সালে এসে দাঁড়ায় ১৭ শতাংশে। এরপর থেকে শিশুদের স্থূলতা কমাতে ক্যাম্প স্থাপন করে চীন। বেশ জনপ্রিয়তাও পায় এই ক্যাম্প। বিশেষজ্ঞদের দাবি, কম পরিমাণে শরীরচর্চা এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস অধিক পরিমাণে ব্যবহারের কারণেও স্থূলতা বেড়ে যাচ্ছে চীনে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা