,

যুক্তরাষ্ট্রের রাস্তায় ফুল দিচ্ছে মুসলিম তরুণ-তরুণীরা

 

 

আন্তর্জাতিক ডেস্ক :কয়েকদিন পরই রমজান। ইতোমধ্যে চলছে প্রস্তুতি। পিছিয়ে নেই মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিমরাও। আর এ উপলক্ষে সাত সকালে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ফুল ও উপহার সামগ্রী বিতরণ করেছে একদল মুসলিম তরুণ-তরুণী।সাপ্তাহিক ছুটির দিন রোববার রাস্তা, মার্কেট, পার্ক কিংবা গির্জা থেকে বের হওয়া লোকজনকে এসব উপহার দেয়া হয়। রমজান মাস শুরুর আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে বসবাসরত মুসলমানরা শহরের বাসিন্দাদের মাঝে লাল গোলাপ ও শুভেচ্ছা উপহার বিতরণ করার উদ্যোগ নেন।

2016_06_01_18_30_57_trAX7U8T5DvGVEFJnaupdmn4tKtbPQ_original

 

দেশটির মেরিল্যান্ড, ভার্জিনিয়া এবং ওয়াশিংটন ডিসির তরুণ মুসলমানদের একটি দল এভাবেই ফুল দিয়ে, ইসলামের শান্তির বার্তা সবার কাছে পৌঁছে দেন। উদ্যোক্তাদের আশা- এ কাজের ফলে দেশবাসীর মধ্যে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠিত হবে। সেই সঙ্গে মানুষ বুঝতে পারবে, সত্যিকার অর্থেই ইসলাম হচ্ছে শান্তি, প্রেম ও ভালোবাসার ধর্ম।

 

কর্মসূচির অন্যতম উদ্যোক্তা সৌদি আরবের আবদেল মাহফুজ এ বিষয়ে স্থানীয় সংবাদিকদের বলেন, ‘আমরা ইসলাম সম্পর্কে মার্কিনিদের ভুল এবং ইসলাম বিদ্বেষ দূর করতে এ পদক্ষেপ হাতে নিয়েছি। আমার প্রচুর সাড়াও পেয়েছি। ফলে আমাদের উৎসাহ আরো বেড়েছে। তাই সিদ্ধান্ত নিয়েছি আজকের মতো এমন কর্মসূচি নিয়মিত পালন করবো।’

ফুলের সঙ্গে পবিত্র কোরআনের আয়াত ও মহানবী (সা.)-এর হাদিসের ইংরেজি অনুবাদের ছোট পুস্তিকাও দেয়া হয় লোকজনকে। ওইসব পুস্তিকায় শান্তি ও ভালোবাসার বাণী লেখা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা