,

তনু হত্যা: উকিল নোটিশের জবাব দিয়েছেন ৩ চিকিৎসক

 

নিজস্ব প্রতিবেদক : সোহাগী জাহান তনুর ময়নাতদন্তের ব্যাপারে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির দেওয়া উকিল নোটিশের জবাব দিয়েছেন ৩ চিকিৎসক। আজ বুধবার দুপুরে আইনজীবীর মাধ্যমে ওই নোটিশের জবাব দেন তারা। তিন চিকিৎসকগণ হলেন, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মহসিন উজ জামান চৌধুরী, কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহা এবং তনুর লাশের প্রথম ময়নাতদন্তকারী প্রভাষক শারমিন সুলতানা।

19584

 

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী গত ১৯ মে মহসিন উজ জামান চৌধুরী, কামদা প্রসাদ সাহা ও শারমিন সুলতানাকে উকিল নোটিশ দেন।এতে প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়ার কারণ জানতে চাওয়া হয়। নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে এর জবাব দেওয়ার জন্য বলা হয়। আজ ওই নোটিশের জবাব দেওয়া হয়।

 

 

কামদা প্রসাদ সাহা সাংবাদিকদের বলেন, প্রথম ময়নাতদন্তের সঙ্গে কলেজের অধ্যক্ষ এবং আমি জড়িত ছিলাম না। অধ্যক্ষ ময়নাতদন্তের কোনো অংশের সঙ্গে সম্পৃক্ত থাকেন না। আমি নিজেও প্রথম ময়নাতদন্তের সঙ্গে জড়িত নই। উকিল নোটিশে যেসব প্রশ্ন উত্থাপন করা হয়েছে, তার ব্যাখ্যা দিয়েছেন প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক শারমিন সুলতানা। উকিল নোটিশের প্রত্যেকটি অনুচ্ছেদের জবাব দেওয়া হয়েছে। কলেজের অধ্যক্ষ মহসিন উজ জামান চৌধুরী বলেন, ‘ময়নাতদন্তের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমার বক্তব্য সেভাবেই উপস্থাপন করা হয়েছে।’

 

 

উল্লেখ্য, গত ২০ মার্চ তনুর লাশ কুমিলার ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরের কালভার্টের পাশ থেকে উদ্ধার করা হয়। ২১মার্চ তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়। এতে মৃত্যুর কারণ নিশ্চিত নয় এবং ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদন দেন চিকিৎসক শারমিন সুলতানা। পরে ২৮ মার্চ তনুর লাশ কবর থেকে উত্তোলন করে দ্বিতীয় বার ময়নাতদন্ত করার নির্দেশ দেন আদালত। এরই পরিপ্রেক্ষিতে ৩০ মার্চ তনুর লাশ মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামের বাড়ির কবরস্থান থেকে উত্তোলন করা হয়। এদিন কুমিল্লা মেডিকেল কলেজের গঠিত মেডিকেল বোর্ড দ্বিতীয় ময়নাতদন্ত করে। কিন্তু এখন পর্যন্ত দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে