,

দেশে মে মাসে ৯১ জন নারী ও শিশু ধর্ষণের শিকার

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের মে মাসে সারাদেশে মোট ৩৯২ জন নারী ও শিশু ধর্ষণসহ নির্যাতনের শিকার হয়েছেন।দেশের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু আজ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।তিনি এক বিবৃত্তিতে বলেন, ‘গত মে মাসের ৩১ দিনে দেশে মোট ৩৯২ নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৯১ জন। আর গণধর্ষণের শিকার হয়েছেন ৭ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৬ জনকে, এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৬ জনকে।

Xe828TM575qN8722

এই সময়ের মধ্যে শ্লীলতাহানির শিকার হয়েছেন ১২ জন। যৌন নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন। এসিডদগ্ধ হয়েছে ১ জন, অগ্নিদগ্ধের ঘটনা ঘটেছে ১টি। অপহরণের ঘটনা ঘটেছে ৮টি। পতিতালয়ে বিক্রি করা হয়েছে ১জনকে।তাছাড়া, বিভিন্ন কারণে ৯৪ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে এবং আরও ৪ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। আর ৫ জন গৃহপরিচারিকাকে নির্যাতন করা হয়েছে। তার মধ্যে ১ জনকে হত্যা এবং আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে ১ জনকে।

 

 

সংবাদ বিবৃত্তিতে আরও বলা হয়েছে, যৌতুকের জন্য হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে ১৩ জন, তারমধ্যে হত্যা করা হয়েছে ৭ জনকে। উত্ত্যক্ত করা হয়েছে ১৮ জনকে, উত্তক্তের কারণে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ১ জন। বিভিন্ন নির্যাতনের কারণে ৩০ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, আত্মহত্যার চেষ্টা করেছে ১ জন। আর ২৯ জনের রহস্যজনক মৃত হয়েছে। বাল্য বিয়ের শিকার হয়েছে ৯ জন। শারীরিক নির্যাতন করা হয়েছে ৩৫ জনকে। পুলিশী নির্যাতনের শিকার হয়েছেন ১ জন নারী। এছাড়া ১৬টি অন্যান্য নির্যাতনের ঘটনা ঘটেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা