,

শহীদ মিনারে বোমা হামলা: যশোরে ছাত্রলীগের ৯ নেতাকর্মী অভিযুক্ত

 

নিজস্ব প্রতিবেদক : যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে বোমা হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের ৯ নেতাকর্মীসহ ১১ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ।মঙ্গলবার কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি-তদন্ত) শ্যামলাল নাথ এ চার্জশিট দাখিল করেন। যশোর কোর্ট পুলিশের পরিদর্শক রেজাউল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

index_130074

 

অভিযুক্তরা হলেন- শহরের পুরাতন কসবা মিশনপাড়ার মৃত আমিন কাজীর ছেলে কাজী আমিরুল ইসলাম আবির, যশোর এমএম কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি ও শার্শা উপজেলার নৈহাটি গ্রামের শাহাজাহান মিয়াজীর ছেলে রাশেদ মিয়াজী, এমএম কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রেলগেট পশ্চিমপাড়ার শহিদুল ইসলাম বাবুর ছেলে রফিক, এমএম কলেজ শাখার ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক ও বাঘাডাঙ্গা গ্রামের ওবাইদুল বাসারের ছেলে তিতাস মিয়া, সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আব্দুল খালেক গাজীর ছেলে ছাত্রলীগ কর্মী গাজী হাসান, বেনাপোলের কাগজপুকুর গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে সুমন হোসেন, খুলনার আড়ংঘাটা থানার রংপুর কালিঘাট গ্রামের মৃত বিনয় সরকারের ছেলে মিঠুন সরকার, ঝিনাইদহের মহেশপুর উপজেলার ডালডাঙ্গা গ্রামের ঘোরই চাঁদ শেখের ছেলে আল মামুন শেখ আকাশ, কচুয়াপোতা গ্রামের হাবিবুর রহমান মন্ডলের ছেলে জাফর আহম্মেদ মন্ডল, কোটচাঁদপুর উপজেলার মানিকদিহি গ্রামের শামসুল হকের ছেলে মাজেদুল ইসলাম শাহিন ও মাগুরার শালিখা উপজেলার নাঘোষা গ্রামের করিম বিশ্বাসের ছেলে মহিদুল ইসলাম।

 

 

আদালত সূত্র জানায়, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এমএম কলেজ শহীদ মিনারে ফুল দিতে যান। এ সময় কয়েকটি বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ ও শর্টগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ওই ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাদী হয়ে মামলা করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা