,

সরকার উৎখাতে সাত দিনও লাগবে না : হান্নান শাহ

Hannan1454329765স্পোর্টস ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জে.(অব.) আ স ম হান্নান, ‘ইসি, সরকার ও প্রশাসন মিলে ভোট ডাকাতি করছে। ভোট থেকে জনগণকে দূরে রাখতেই এই উদ্যোগ। এরশাদকে চারদিনে ক্ষমতায় থেকে সরিয়ে দেয়া হয়েছে। নেত্রী বললে ৭দিনে সরকারকে পদত্যাগ করানো সম্ভব। তবে শুধু কথায় চিড়া ভিজবে না। সবাই রাজপথে নামলেই সরকার উৎখাত সম্ভব।’

তিনি আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি অনলাইন নিউজ পোর্টালের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘সংবাদপত্রের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাগপার সভাপতি শফিকুল আলম প্রধান, বিএনপি’র যুগ্ম-মহাসচিব অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামি পার্টির চেয়ারম্যান এম এ তাহের চৌধুরী ও জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

হান্নান শাহ অভিযোগ করে বলেন, বর্তমান সরকার তথাকথিত উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুটপাট করছে। ৮৮০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম ফোরলেনে ১৪,০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। শুধু ঢাকা-চট্টগ্রাম নয়, প্রতিটা মেগা প্রকল্পেই লুটপাট করা হচ্ছে।
তিনি বলেন, সরকার দেশের স্বার্থ বিদেশের কাছে বিক্রি করে দিচ্ছে। ট্রানজিটের নামে দেশের স্বার্থও অন্যদের দিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে দেশ চলছে অবৈধ সরকারের অধীনে। এ কারণে জনগণের স্বার্থকে কোনো প্রাধান্য দিচ্ছে না সরকার।

গণমাধ্যমের স্বাধীনতা নেই মন্তব্য করে হান্নান শাহ বলেন, সংবাদপত্রের অপর নাম ছিল সন্দেশ। এটা সবার কাছে খেতেই ভালো লাগে। কৈশরে আজাদ পত্রিকা পড়ার জন্য উন্মূখ থাকতাম। কিন্তু বর্তমানে সেই সন্দেশ আর নেই।

তিনি বলেন, জনগণ এখন সত্য সংবাদ পাচ্ছে না। জনগণের মধ্যে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। এ সময় গ্রেপ্তারকৃত সকল সাংবাদিকের মুক্তির দাবি করেন হান্নান শাহ।
তিনি আরো বলেন, এই সরকারের কোনো কোনো নেতার সঙ্গে ইসরাইলের যোগসাজশ রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা