,

মুন্নী সাহা অতিরিক্ত সময় নেয়ায় আপত্তি মুস্তাফিজের! (ভিডিও)

201স্পোর্টস ডেস্ক : আইপিএল মাতিয়ে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে তিনি। কীভাবে হায়দরাবাদের খেলোয়াড়-কোচ-কর্তাদের সঙ্গে আপনার ভাব বিনিময় হয়েছে? ভাষাগত সমস্যা কিভাবে সমাধান করলেন? ফিজ নামের উৎপত্তি কীভাবে? এ ধরনের নানা প্রশ্ন।

সাতক্ষীরায় ফেরার আগে রাজধানীর এক অভিজাত হোটেলে মুস্তাফিজের সাক্ষাৎকার নেন মুন্নী সাহা। এর জন্য বাংলাদেশের কাটার বয়ের কাছ থেকে ২ মিনিট সময় নেয়া হয়েছিল। কিন্তু বেঁধে দেয়া সময় পার হয়ে যায়। ছয় মিনিট অতিক্রম হতেই আপত্তি তোলেন মুস্তাফিজ! বলেন, ‘আপনাকে ধন্যবাদ। আমাকে দুই মিনিট সময় বলেছে, আমি অনেক সময় দিলাম।’

পরে অবশ্য আরো সময় নিয়ে ফিজের কাছে কবুতরের কথা জানতে চান মুন্নী সাহা। নিজ এলাকার কথা জানতে চান এই সাংবাদিক। ২০ বছর বয়সী ফিজের জবাব, ‘আমি বাসায় গেলে সব জায়গায় যাই। আমার এলাকায় সব সময়ের জন্য ভালো লাগে। যে জায়গায়ই থাকি না কেন, এলাকার টান বেশি। এজন্য দৌড়াচ্ছি এলাকার জন্য।’

ক্যামেরার সামনে সেই লাজুক মুস্তাফিজকে দেখা গেল। এবার ভিডিওতে দেখে নিন সেই সাক্ষাৎকার:

https://youtu.be/eBqCLpl56WY?t=121

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা