,

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে

full_834577454_1464677983স্পোর্টস ডেস্ক : আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বহুল আলোচিত এ টুর্নামেন্টে খেলা গত বছরই নিশ্চিত করেছে বাংলাদেশ। আর আজ এই টুর্নামেন্টের গ্রুপ ও সূচি প্রকাশ করেছে আইসিসি।

আইসিসি র্যাংকিংয়ে থাকা সেরা আট দল নিয়ে অনুষ্ঠিত হবে এই আসর। আর আট দলকে দুই গ্রুপে ভাগ করে সূচি প্রকাশ করেছে আইসিসি। গ্রুপ `এ` তে বাংলাদেশের সাথে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। আর গ্রুপ `বি` তে আছে ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকা।

আগামী বছরের ১ জুন টুর্নামেন্ট শুরু হবে এবং ১৮ জুন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট। টুর্নামেন্টের ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের কার্ডিফ ওয়েলস, এজবাস্টন এবং ওভাল স্টেডিয়ামে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে থাকা প্রথম আটটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নামে আইসিসির অন্যতম সেরা এই টুর্নামেন্ট। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানকে পেছনে ফেলে সপ্তম সেরা দল হিসেবে এই টুর্নামেন্টে খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা