,

বিকেএসপিতে ঝড় তুললেন ইউসুফ পাঠান

pathanস্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর হয়ে খেলতে গতকালই ঢাকা এসেছেন ভারতের মারমুখি ব্যাটসম্যান ইউসুফ পাঠান। বুধবার বিকেএসপিতে দলের প্রথম ম্যাচ খেললেন এ তারকা। আর প্রথম দিনেই স্বভাবসুলভ ব্যাট করে ঝড় তুললেন এ ভারতীয়।

এদিন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দেওয়া ২৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৬ রানে দুই ওপেনারকে হারায় আবাহনী। এরপর চার নম্বরে ব্যাট করতে নামেন পাঠান। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি।

দলীয় ১৫২ রানে নাজমুল ইসলাম আপুর বলে আউট হন পাঠান। বাংলাদেশের সেরা ফিল্ডার সাব্বির রহমানের হাতে ক্যাচ দেন তিনি। শেষ পর্যন্ত ৪৭ বলে ৬০ রানের অনবদ্য ইনিংস খেলেন এ ড্যাশিং ব্যাটসম্যান। তার ইনিংসটি ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে সাজানো ছিল।

উল্লেখ্য, এবারের লিগে আবাহনীর হয়ে খেলা চতুর্থ ভারতীয় তিনি। এর আগে খেলে গেছেন উদয় কাউল, মনোজ তিওয়ারি ও রজত ভাটিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা