,

দুর্নীতিগ্রস্ত সাংবাদিকদের হত্যার হুমকি ফিলিপাইন প্রেসিডেন্টের

phillipineআন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের নবনির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, দুর্নীতিগ্রস্ত সাংবাদিকদের হত্যা করা হবে।

মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করার সময় তিনি মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর গার্ডিয়ানের।

সাংবাদিকদের জন্য ফিলিপাইন বিশ্বের অন্যতম ঝুঁকিপ্রবণ এলাকা। গত এক দশকে দেশটিতে ১৭৪ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গত সপ্তাহেও দেশটিতে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে।
দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দাভাওয়ের সাবেক মেয়র দুতের্তে গত মাসে ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

মঙ্গলবার তার নতুন মন্ত্রীসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন তিনি।

দাভাও শহরটি এক সময় অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত ছিল। দুতের্তে মেয়র নির্বাচিত হওয়ার পর অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। এসময় তিনি শতাধিক সন্ত্রাসীকে বিনাবিচারে হত্যার নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

এরপর অবশ্য শহরটিতে শান্তিশৃঙ্খলা ফিরে আসে। প্রেসিডেন্ট নির্বাচনের আগে ফিলিপাইনের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে একই ধরণের ঘোষণা দিয়েছিলেন দুতের্তে।

ফিলিপাইনের অধিকাংশ সাংবাদিক দুর্নীতিগ্রস্থ উল্লেখ করে দুতের্তে বলেন, খোলাখুলি বলছি, এর আগে যারা হত্যার শিকার হয়েছে তাদের অধিকাংশই কোন না কোন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন।

অপরাধী ছাড়া কাউকে হত্যা করা হবে না। তবে অপরাধ করলে সাংবাদিকরাও পার পারবেন না।

অনেকে সাংবাদিকতার আড়ালে চোরাচালান, ধর্ষণ ও খুনের মতো অপরাধের সঙ্গে যুক্ত।

সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতার বিধান আছে। তবে কোনো ব্যক্তি সংবাদ প্রকাশের মাধ্যমে কারো মানহানি করলে সরকার তাকে নিরাপত্তা দেবে না বলেও উল্লেখ করেন দুতের্তে।

দেশটির অনেক সাংবাদিকই এখন দুর্নীতির সঙ্গে জড়িত বলে তিনি দাবি করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা