,

এমপিরা শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না

supreme-court_14759_1464764836নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন না সংসদ সদস্যরা। পাশাপাশি বিশেষ কমিটি গঠনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার বিধান বাতিল করেছে হাইকোর্ট।

বুধবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি জিন্নাত আরা ও একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদেশে বেসরকারি বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী রাশেদ খান মেননকে সভাপতি করে রাজধানীর ভিকারুননিসা নুন স্কুলের গঠিত ম্যানেজিং কমিটি বাতিল ও অবৈধ ঘোষণা করা হয়।

রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ জানান, এখন থেকে নির্বাচনের মাধ্যমে পরিচালনা পরিষদ গঠনের আদেশ দিয়েছেন আদালত।

চলতি বছরের ১৬ জানুয়ারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত গভর্নিং বডি প্রবিধানমালা ২০০৯ এর ধারা ৫ (সংসদ সদস্যদের সভাপতি থাকার বিধান), ধারা ৫০ (বিশেষ কমিটি গঠনের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা) ও ভিকারুননিসা নুন স্কুলের ম্যানেজিং কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদনটি করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা