,

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে হামলা, মূর্তি ভাঙচুর

index_130029ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রাচীন একটি কালী মন্দিরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তারা মন্দিরে থাকা প্রতিমা ভাঙচুর করে।
বুধবার ভোরে মেহারী ইউনিয়নের ‘মেহারী কালী মন্দিরে’ এ হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।
মন্দির পরিচালনা কমিটির সদস্য শংকর চন্দ্র সরকার বলেন, ভোররাতের কোনো এক সময়ে অজ্ঞাত ব্যক্তিরা মন্দিরে ঢুকে কালী প্রতিমার হাত ভেঙে দেয় এবং প্রণামীর বাক্স ভাঙচুর করে। স্থানীয়রা টের পেয়ে এগিয়ে আসতে থাকলে হামলাকারীরা পালিয়ে যায়।
প্রায় দুইশত বছরের পুরনো এই মন্দিরে এমন ঘটনা আগে ঘটেনি বলে জানান তিনি।
কী কারণে মন্দিরে হামলার ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি শংকর।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা