,

আজ শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন

Parlamentনিউজ ডেস্ক: দশম জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ বুধবার (১ জুন) বিকাল ৫টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় বর্ণিত ক্ষমতাবলে গত ১৫ মে সংসদের এই অধিবেশন আহ্বান করেছেন। এটি হবে দশম জাতীয় সংসদের ১১তম অধিবেশন।
এ অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ এবং পাস করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২ জুন বৃহস্পতিবার এ বাজেট পেশ করবেন। ফলে এ অধিবেশন দীর্ঘ হবে।
এ অধিবেশনে বাজেট পেশ ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে। তবে বুধবার বিকাল ৪টায় অনুষ্ঠিতব্য সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ বিশেষ করে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার সময়কাল নির্ধারণ করা হবে।
সংসদ সচিবালয়ের আইন শাখা থেকে জানানো হয় এ অধিবেশনে নতুন ও পুরনো মিলিয়ে মোট ২০টি বিল পাসের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে পুরাতন বিল রয়েছে ১৮টি। আর নতুন বিল ২টি। দু’টি নতুন বিল হচ্ছে রেলওয়ে সম্পত্তি (অবৈধ দখল উদ্ধার) বিল ২০১৬ ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইপারি কাউন্সিল বিল ২০১৬। সংসদ আইন শাখা জানায় অধিবেশন চলাকালে আরও নতুন বিল জমা হতে পারে।
এদিকে দশম জাতীয় সংসদের দশম অধিবেশন গত ২৪ এপ্রিল শুরু হয়ে গত ৫ মে শেষ হয়। মোট ৯ কার্যদিবসের এ অধিবেশনে মোট ১৪টি সরকারি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে ২৩৫টি নোটিশ পাওয়া যায়। নোটিশগুলো থেকে ১২টি গৃহীত নোটিশের মধ্যে ১টি আলোচিত হয়। এছাড়া ৭১(ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিশের সংখ্যা ৬১টি ছিল।
এছাড়া এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দানের জন্য সর্বমোট ১২৫টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে তিনি ৪৪টি প্রশ্নের উত্তর দেন। মন্ত্রীদের জন্য আনা ১ হাজার ৮৫২টি প্রশ্নের মধ্যে ১ হাজার ২৯২টি প্রশ্নের জবাব দেন। সূত্র: বাসস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা