,

বরখাস্ত হোয়াটমোর

1464709870স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বেই উঠতে না পারার দায় নিয়েই দায়িত্ব থেকে সরে যেতে হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দলের কোচ ডেভ হোয়াটমোরকে। তবে শুধু হোয়াটমোর নয়, দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে দলীয় অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজাকেও। টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স বিচারে এক বৈঠকে এসব সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)।

এদিকে, অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে দিন ধরে বোলিং কোচের দায়িত্ব পালন করে আসা মাখায়া এনটিনিকে । এ ছাড়া দুই বছরের চুক্তিতে ব্যাটিং কোচ করে আনা হয়েছে সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ল্যান্স ক্লুজনারকেও। ক্রিকইনফো।

প্রসঙ্গত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তানের এক সময়ের কোচ হোয়াটমোর ২০১৪ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের কোচের দায়িত্ব নেন। স্টিভেন ম্যাঙ্গোঙ্গোকে সরিয়ে এই অস্ট্রেলিয়ানকে দায়িত্ব দিয়েছিল জেডসি। শোনা যাচ্ছে, স্টিভেন ম্যাঙ্গোঙ্গোই আবার আগামী মাসে প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা