,

মাছরাঙ্গার প্রধান নির্বাহী ফাহিম মুনয়েম আর নেই

fahim_munaimনিউজ ডেস্ক : মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী সৈয়দ ফাহিম মুনয়েম আর নেই। বুধবার ভোর সোয়া ৬টার দিকে গুলশানের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।ফাহিম মুনয়েমের মরদেহ গুলশানের বাসভবনে রাখা হয়েছে।

মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি তৌহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে তিনি বলেন, বাসা থেকে ফাহিম মুনয়েমের মরদেহ রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে রাখা হবে। দুই ছেলে বিদেশ থেকে ফেরার পর তার দাফনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

ফাহিম মুনয়েম মাছরাঙ্গা টেলিভিশনে যোগদানের আগে দৈনিক সংবাদ, মর্নিং সান, ইউএনবি ও ডেইলি স্টারের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করেন।

ডেইলি স্টারে থাকা অবস্থায় ২০০৭ সালে তখনকার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের প্রেস সচিবের দায়িত্ব পান তিনি। ওই দায়িত্ব শেষে আবার ফেরেন ডেইলি স্টারে।

২০১০ সালে মাছরাঙ্গা টেলিভিশনের যাত্রা শুরুর সময় ফাহিম মুনায়েম যোগ দেন প্রধান নির্বাহী হিসেবে।তিনি বিশিষ্ট সাংবাদিক সৈয়দ নুরুদ্দিনের ছেলে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা