,

পাপ বাপকেও ছাড়ে না

 
আন্তর্জাতিক ডেস্ক :নাম তার রোমান পোলানস্কি। বিশ্বচলচ্চিত্রের একজন বরেণ্য ব্যক্তিত্ব। পেয়েছেন অস্কার পুরস্কারও। সেই মানুষটি ১৯৭৭ সালে এক অপকর্ম করে বসেন। অপ্রাপ্তবয়স্ক এক বালিকার শ্লীলতাহানি করেন তিনি। আমেরিকায় যৌনতা অবাধ হলেও তা অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে নয়। তেমন কিছু ঘটলে সেদেশে তা অপরাধ হিসেবেই গণ্য হয়।

lopi_35814

অতএব, মার্কিন আইনে ধরা খেলেন পোলানস্কিও। তবে আমেরিকা ছেড়ে পালালেন তিনি। চলে গেলেন ফ্রান্সে। জাতিতে পোলিশ হলেও পোলানস্কি ফ্রান্স ও পোল্যান্ড দুই দেশেরই নাগরিক। ফ্রান্সে আবার আইন আছে, তারা নিজ দেশের নাগরিককে বিচার বা সাজা খাটার জন্য অন্য দেশের হাতে তুলে দেয় না।

 

ফ্রান্সের এই আইনের সুযোগ নিয়ে সেখানেই থিতু হলেন পোলানস্কি। তবে প্রায়ই নিজ দেশ পোল্যান্ড যান তিনি। দু’ দেশেই আইনের ধরাছোঁয়ার বাইরে থেকে যান পোলানস্কি। তবে আমেরিকার সরকারও ভোলার পাত্র নয়। তারা পোল্যান্ডকে বার বার অনুরোধ জানিয়ে আসছে যেন পোলানস্কিকে তাদের হাতে তুলে দেয়া হয়।

 

এ অবস্থায় গত বছরের নভেম্বরে পোলানস্কির নিজ শহর ক্রাকাউর এক বিচারক রায় দিয়ে বসেন যে, পোলানস্কিকে আমেরিকার হাতে তুলে দেয়া হবে বেআইনি। আদালতের এই রায়ের পর পোল্যান্ডের রাজনীতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। নতুন ডানপন্থী সরকারের আইনমন্ত্রী জবিগনিউ জিওব্রো বলেছেন, তিনি এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন।

পোলিশ আইনমন্ত্রী আরো বলেন, চিত্রপরিচালক হিসেবে খ্যাতির কারণে পোলানস্কি পার পেয়ে যাচ্ছেন।কিন্তু এটা কী ঠিক? যদি তিনি চিত্রপরিচালক না হয়ে সাধারণ কেউ হতেন তাহলে আমি নিশ্চিত, তাকে যে কোনো দেশ বহু আগেই আমেরিকার হাতে তুলে দিত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে