,

এইডস ছড়িয়ে পড়ছে ভারতে

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের হাসপাতালগুলোতে রক্ত আদান-প্রদান প্রক্রিয়ার মাধ্যমে গত ১৭ মাসে ২ হাজার ২শ ৩৪ জন মানুষ মরণঘাতী এইডস রোগের জীবাণুতে আক্রান্ত হয়েছে। ভারতের এইডস নিয়ন্ত্রণ দপ্তরের বরাত দিয়ে বিবিসি এ সংবাদ জানিয়েছে।ন্যাশনাল এইডস কন্ট্রোল অরগানাইজেশান (নাকো) এর কাছে চেতন কোঠারি নামের একজন তথ্যকর্মী আবেদন জানানোর পর এই তথ্য প্রকাশ করা হয়।

2016_05_31_21_41_36_N3nfxHuhnEOgxxTb8fkhSVxNgMr2Jk_original

কোঠারি বিবিসিকে জানিয়েছে, এই তথ্য জানার পর তিনি বিস্মিত হয়েছেন। ভারতে ইতিমধ্যে ১০ লাখ এইডস আক্রান্ত মানুষ রয়েছেন। কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেশি মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত হয়েছে হাসপাতাল থেকে।

শুধুমাত্র ভারতের উত্তর প্রদেশের হসাপাতালগুলোতে রক্ত আদান প্রদানে এইডস ছড়ানোর ৩৬১টি ঘটনা রেকর্ড করা হয়েছে। পশ্চিমের রাজ্য গুজরাটে ২৯২টি এবং মহারাষ্ট্রে ২৭৬টি এমন ঘটনা ঘটেছে। ভারতের রাজধানী দিল্লিতেই ঘটেছে ২৬৪টি ঘটনা। কোঠারি মনে করেন, এই সংখ্যাগুলো সরকারি হিসাব অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।বাস্তব অবস্থা আরও মারাত্মক হবে।

ভারতের আইন অনুযায়ী এইচআইভি, হেপাটাইটিস-বি,সি, ম্যালেরিয়া এবং অন্যান্য সংক্রমণ খুঁজে পেতে রক্তাদাতদের রক্ত পরীক্ষা করা হাসপাতালগুলোর জন্য বাধ্যতামূলক। কিন্তু প্রতিটি পরীক্ষা করতে ১২শ রুপি করে ব্যয় হয়, কাজেই অনেকেই এড়িয়ে যান। এমনকি ভারতের অনেক হাসপাতালে পরীক্ষার সুযোগ পর্যন্ত নেই। এই অপকর্মের সুযোগে এইডস সংক্রমণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে দিন দিন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা