,

‘বাংলাদেশে হিন্দুদের মনে চিড় ধরেছে’: বিজেপি নেতা

 
নিজস্ব প্রতিবেদক : ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র একজন কেন্দ্রীয় নেতা বলেছেন বাংলাদেশে হিন্দুদের মনোবলে যে ‘চিড়’ ধরেছে সেটিকে ফিরিয়ে আনতে হবে।বর্তমানে বাংলাদেশ সফররত বিজেপির একটি প্রতিনিধি দলের সদস্য অরুন হালদার বলেছেন, বাংলাদেশের বহু হিন্দু তাদের বলেছে যে দেশটিতে তারা নিরাপদ বোধ করছে না।

160221130056_bangladesh_hindu_priest_640x360_afp_nocredit_129983

তিনি বলেন দেশে ফিরে বাংলাদেশের হিন্দুদের এই মনোভাব তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তুলে ধরবেন।বাংলাদেশের মাদারীপুর জেলায় একটি সংগঠনের আমন্ত্রনে ‘আন্তর্জাতিক সনাতন ধর্ম সম্মেলনে’ যোগ দিতে এই দলটি কয়েকদিন আগে বাংলাদেশে আসে।যে তিনজন রাজনীতিবিদ এই দলে রয়েছেন তাদের একজন হচ্ছেন বিজেপির’র ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য অরুণ হালদার। বাকি দু’জনের একজন হচ্ছেন বিজেপি’র সমমনা রাজনৈতিক দল রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার সভাপতি রামদাস আতোয়াল এবং অন্যজন পশ্চিমবঙ্গ বিজেপি’র নেতা সুরেশ পুজারী।

 

 

বাংলাদেশের সরকারী সূত্রগুলো বলছে, ভারতীয় এই দলটির সফর সরকারী পর্যায়ের কোন সফর নয়। কিন্তু তারপরেও তারা যে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে সে বিষয়ে সরকার অবহিত। দলটি মাদারীপুর ছাড়াও ঝালকাঠি, পটুয়াখালি এবং চট্টগ্রাম সফর করেছে।মঙ্গলবার ঢাকায় মি হালদার বলেন, “(মাদারীপুরের) সম্মেলন থেকে আওয়াজ উঠেছে যে হয় আমাদের সুরক্ষার-নিরাপত্তার ব্যবস্থা করা হোক, না হলে আমরা এখান থেকে দলে-দলে সব পশ্চিমবঙ্গে চলে যাব।”

 

 

মি হালদার বলেন, বাংলাদেশে বিভিন্ন জায়গায় হিন্দুদের উপর ‘আক্রমন এবং নির্যাতনের’ বিষয় নিয়ে ভারত সরকার চিন্তিত।বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে বিজেপির নেতার বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বিবিসিকে বলেন ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানের জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ।“ দলীয়ভাবে আমরা ধর্মনিরপেক্ষ যেমন, কিংবা সরকারের দিকে যদি তাকান দেখবেন সেখানে সংখ্যালঘুদের সংখ্যা তুলনামূলকভাবে অনেক বেশি। চাকরী বলুন কিংবা অন্যান্য জায়গাতেই বলুন, সব জায়গাতেই।”

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা