,

পেঁয়াজ কাটার সময় চোখে পানি আসে কেন?

peyajনিউজ ডেস্ক : পেঁয়াজ কাটলে চোখে জ্বালা বা পানি আসার এই অভিজ্ঞতা কমবেশি সবারই হয়েছে। কিন্তু কেন হয় এমনটা? আসুন জেনে নেই বিজ্ঞান এই প্রশ্নের উত্তরে কী বলছে।

পেঁয়াজে থাকে অ্যামাইনো অ্যাসিড সালফক্সাইড নামের এনজাইম। তা থেকেই পেঁয়াজের কোষে তৈরি হয় সালফেনিক অ্যাসিড। সাধারণভাবে এই এনজাইম ও অ্যাসিড পেঁয়াজের ভিতর আলাদা আলাদা কোষে থাকে।

কিন্তু পেঁয়াজ কাটার সময় তাদের সংমিশ্রণ ঘটে। যার ফলে তৈরি হয় প্রোপানেথিওল এস-অক্সাইড নামের এক উদ্বায়ী সালফার যৌগ। এই যৌগ বাতাসে মিশে গিয়ে আমাদের চোখ পর্যন্ত পৌঁছায় এবং চোখে স্বাভাবিকভাবেই যে জল থাকে সেই জলের সংস্পর্শে এসে তৈরি করে সালফিউরিক অ্যাসিড।

এই সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হওয়ার ফলেই আমাদের চোখ জ্বালা করে ওঠে, আর তার পরিণামে আমাদের চোখের অশ্রুগ্রন্থিগুলি অশ্রু ক্ষরণ করা শুরু করে দেয়। এই কারণেই পেঁয়াজ কাটার সময় আমাদের চোখে পানি এসে যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা