,

অনিবন্ধিত সিমে কল আসবে কিন্তু যাবে না

20652-untitled-6নিউজ ডেস্ক : পূর্ব ঘোষিত সময় অনুযায়ী মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর অনিবন্ধিত সব সিমের আউটগোয়িং কল বন্ধ হয়ে যাবে। তবে ইনকামিং কল চলবে আগামী আরো ৩/৪ দিন। এক্ষেত্রে বাংলালিংক ও রবির অনিবন্ধিত সিমে ইনকামিং চালু থাকবে ৩ দিন আর গ্রামীনফোনের থাকবে ৪ দিন।

মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল অপারেটরদের সূত্রে এ তথ্য জানা গেছে।

সরকারের নির্দেশনা অনুযাযী ৩১ মে’র পর বন্ধ অনিবন্ধিত সিম চালু করতে নির্ধারিত ফি (সিমের দাম ও ভ্যাট) পরিশোধ করতে হবে। বন্ধের ১৫ মাস এবং পরবর্তীতে আরও তিন মাসের মধ্যে নোটিশ দিয়ে ক্রেতা সাড়া না দিলে সিমের মালিকানা বিক্রি করতে পারবে অপারেটরগুলো।

গত রোববার সচিবালয়ে নিজ অফিসে প্রেস ব্রিফিংয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, এবার আর সময় বাড়ানো হবে না। এখনো ৩ কোটি ৩০ লাখ সিম অনিবন্ধিত রয়ে গেছে। রোববার পর্যন্ত ১০ কোটি ৯ লাখের বেশি মোবাইল সিম পুনঃনিবন্ধিত হয়েছে।

তবে মোবাইল অপারেটররা আরও এক মাস সময় বাড়ানোর দাবি জানিয়েছেন। তারা বলছেন সময় না বাড়ালে সোয়া ২ কোটি সিম নিবন্ধনহীন থেকে যাবে। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা