,

আধুনিক দাসত্বে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৪

labourer_14666_1464687879নিউজ ডেস্ক : বিশ্বে সাড়ে চার কোটিরও বেশি পুরুষ, নারী ও শিশু আধুনিক দাসত্বের শিকার। এর মধ্যে দুই তৃতীয়াংশই এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। আধুনিক দাসদের সংখ্যা এর আগে যা ধারণা করা হয়েছিল এ সংখ্যা তার চেয়ে অনেক বেশি।

আধুনিক দাসত্বের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান চার নম্বরে। এর আগের তিনটি অবস্থানে আছে ভারত (এক), চীন (দুই) ও পাকিস্তান (তিন)।

অস্ট্রেলিয়াভিত্তিক মানবাধিকার বিষয়ক প্রতিষ্ঠান ওয়াক ফ্রি ফাউন্ডেশনের দ্য গ্লোবাল সার্ভে ইনডেক্সে উঠে এসেছে এমন তথ্য। বাংলাদেশে বসবাসকারী মানুষদের মধ্যে এ সংখ্যা প্রায় ১৫ লাখ ৩১ হাজার ৩০০। যা মোট জনসংখ্যার শতকরা প্রায় ০.৯৫ ভাগ।

গবেষণায় দেখা গেছে, গত দুই বছর আগের চেয়ে দাসের সংখ্যা ২৮ শতাংশ বেশি। ভারতে সবচেয়ে বেশি লোক দাসত্বের শিকার এবং দেশটিতে আধুনিক দাসের সংখ্যা এক কোটি ৮৩ লাখ ৫০ হাজার। তবে সবচেয়ে বেশি ঘটনা ঘটছে উত্তর কোরিয়ায় (জনসংখ্যার ৪.৩৭ শতাংশ) এবং সেখানে সরকারের পদক্ষেপগুলো খুবই দুর্বল।

আধুনিক দাসত্বের তালিকায় এশিয়ার পাঁচটি দেশ সবার উপরে রয়েছে। ভারতের পরে চীনে দাসের সংখ্যা ৩৩ লাখ ৯০ হাজার, পাকিস্তানে ২১ লাখ ৩০ হাজার, বাংলাদেশে ১৫ লাখ ৩০ হাজার ও উজবেকিস্তানে ১২ লাখ ৩০ হাজার।

আধুনিক দাসত্ব বলতে বঞ্চনামূলক পরিস্থিতির কথা বলা হয়েছে যেখানে কোনো ব্যক্তি হুমকি, সহিংসতা, জুলুম, ক্ষমতার অপব্যবহার ও প্রতারণা এড়াতে পারে না। আধুনিক দাসদের অনেকে তাদের ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন মাছ ধরার নৌকায় গোলামি করছেন, অনেকে গৃহকর্মী হিসেবে বা অনেকে পতিতালয়ে আটকা পড়ে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা