,

জন্মদিনের কেক কাটতে আটলান্টিক পাড়ি!

11110নিজস্ব প্রতিবেদক : কে বলে ইনি বুড়ো হচ্ছেন! যে যাই বলুক তাতে ডোন্ট কেয়ার৷ ৬৯ বছরের রোমাঞ্চপ্রিয় ‘যুবক’ আলেকজান্ডার দোবা তার ৭০তম জন্মদিন পালন করতে আটলান্টিক মহাসাগর পাড়ি দিচ্ছেন৷ ৬ হাজার কিলোমিটার সাগরপথ পেরিয়ে জন্মদিনটি পর্তুগালেই কাটাবেন এই পোলিশ অভিযাত্রী৷ এরইমধ্যে নিউইয়র্ক থেকে ভাসিয়ে দিয়েছেন নৌকা৷

২০১৫ সালে ন্যাশনাল জিওগ্রাফিক অ্যাডভেঞ্চারে যোগ দিয়ে সবার নজর কেড়েছিলেন আলেকজান্ডার৷ তার আগেই দু’বার আটলান্টিক মহাসাগর পার করে নিয়েছেন৷ আটলান্টিক তার খুব চেনা৷ প্রথম যাত্রাটি ছিল ২০১০-‘১১ সালে আফ্রিকার সেনেগাল থেকে দক্ষিণ আমেরিকার ব্রাজিলের শহর আকারু প্রর্যন্ত৷ দ্বিতীয় অভিযানটি করেছিলেন ২০১৩-‘১৪ সালে৷ প্রবল ঝড়ের মরশুমে একা নৌকা নিয়ে পাড়ি দিয়েছিলেন পর্তুগাল থেকে মার্কিন মুলুকের ফ্লোরিডায়৷

অভিযাত্রী আলেকজান্ডারের হিসেবে এবার নিউইয়র্ক থেকে লিসবন পর্যন্ত ৬ হাজার কিলোমিটার পাড়ি দেওয়া কঠিন কাজ৷ প্রচণ্ড ঠাণ্ডা স্রোত আর হিমেল হাওয়ার মধ্য দিয়ে একা নৌকা নিয়ে যেতে হবে৷ রোজ আট থেকে বারো ঘণ্টা দাঁড় টানতে হবে৷ এর জন্য নিজের নৌকাটিকে মনের মতো সাজিয়ে নিয়েছেন৷
বাড়িতে রয়েছে নাতি নাতনিরা৷ দাদুর নতুন কীর্তি দেখতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করেছে৷ কোনোভাবেই হারতে চাননা আলেকজান্ডার দোবা৷ ফুঁসতে থাকা আটলান্টিকের ঢেউ যেন তার কাছে খেলনার মতো৷ দুরন্ত জলপথ পার করে আগামী ৯ ডিসেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে পৌঁছবেন এই অভিযাত্রী৷
যারা বুড়ো তাদের বিষনজরে দেখেন ৬৯ বছরের আলেকজান্ডার দোবা৷ রোমাঞ্চের খোঁজ করতে থাকা এই ব্যক্তি তাই ভেসে পড়লেন আবার আটলান্টিকের বুক চিরে ফিলতে৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা