,

এরদোগানকে ব্যাঙ্গ করায় মিস তুর্কির সাজা

miss_turkyআন্তর্জাতিক ডেস্ক : গত ২০০৬ সালের সুন্দরী প্রতিযোগিতায় শিরোপা জয়ী মার্ভ বুয়ুকছারাচ ২০১৪ সালে তার ইনস্টাগ্রাম পাতায় প্রেসিডেন্ট এরদোগানকে ব্যাঙ্গ করে লেখা একটি ছড়া শেয়ার করেছিলেন।

এরপর গত বছর প্রেসিডেন্টকে অপমান করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। অল্প সময়ের জন্য ২৭ বছরের এই তুর্কি সুন্দরীকে আটকও করা হয়েছিল।

বিচার শেষে মঙ্গলবার ইস্তাম্বুলের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং ১৪ মাসের কারাদণ্ড দেয়।

তবে এখনই তাকে জেল খাটতে হবে না। আগামী পাঁচ বছরে তিনি যদি আবার এ ধরনের কোনো ‘অপরাধ’ করেন, তখন তাকে কারাগারে যেতে হবে। অর্থাৎ আগামী পাঁচ বছর কারাগারে যাওয়ার হুমকিতে থাকতে হবে বুয়ুকছারাচকে।

তার আইনজীবী বলছেন, এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন। প্রয়োজনে এই মামলা নিয়ে তিনি ইউরোপীয় আদালতে যাবেন।

সাবেক এই মিস তুর্কি যখন রম্য ছড়াটি ইনস্টাগ্রামে শেয়ার করেন, এরদোগান তখন প্রধানমন্ত্রী ছিলেন। প্রেসিডেন্ট হওয়ার পর থেকে মি এরদোগান কোনো সমালোচনাই সহ্য করছেন না।

২০১৪ সালে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর থেকে তাকে অপমান করার অভিযোগে প্রায় ২০০০ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে সেলিব্রিটি, সাংবাদিক থেকে শুরু করে স্কুলের ছাত্ররাও রয়েছে।

মানবাধিকার কর্মীরা বলছেন, সামান্য সমালোচনাও সহ্য করতে রাজি নন প্রেসিডেন্ট এরদোগান।

সম্প্রতি তাকে বিদ্রূপ করার অভিযোগে জার্মানির এক ব্যাঙ্গ লেখকের বিরুদ্ধেও এরদোগান মামলা দায়ের করেন যা নিয়ে জার্মানিতে সমালোচনার ঝড় উঠেছে। সূত্র: বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা