বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জনগণের নিকট এখন প্রশ্নবিদ্ধ: ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের প্রতি বর্তমান শাসকগোষ্ঠীর কোন দায়বদ্ধতা ও জবাবদিহিতা নেই বলেই সরকার সন্ত্রাস আর সহিংসতা সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। আর সরকারের এই উদ্দেশ্য পূরণে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জনগণের নিকট এখন প্রশ্নবিদ্ধ।

2016_01_09_19_58_38_ant8ECPEt350Px0HKdnp96GhrCll4R_original

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।বিবৃতিতে তিনি বলেন, ইউপি নির্বাচনে সরকার এবং নির্বাচন কমিশনের আস্কারায় সরকারি দলের সন্ত্রাসীরা বেশী মাত্রায় হিংর হয়ে উঠেছে। যার ফলে দেশব্যাপী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই শতাধিক মানুষের প্রাণ ঝরে গেছে। জনগণের প্রতি বর্তমান শাসকগোষ্ঠীর কোন দায়বদ্ধতা ও জবাবদিহিতা নেই বলেই সরকার সন্ত্রাস আর সহিংসতা সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। আর সরকারের এই উদ্দেশ্য পূরণে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জনগণের নিকট এখন প্রশ্নবিদ্ধ।

 

 

বিবৃতিতে বিএনপি মহাসচিব আরো বলেন, “দেশের সকল বিরোধী দলসহ সাধারণ মানুষ এখন বর্তমান ভোটারবিহীন সরকারের সন্ত্রাসী কর্মকান্ডে ভীত সন্ত্রস্ত। একটি স্বাধীন দেশের নাগরিক হয়েও মানুষ দেশের ভিতরেই নিরাপত্তাহীনতায় ভুগছে। ইউপি নির্বাচনে সরকার এবং নির্বাচন কমিশনের আস্কারায় সরকারী দলের সন্ত্রাসীরা বেশী মাত্রায় হিং¯্র হয়ে উঠেছে। যার ফলে দেশব্যাপী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই শতাধিক মানুষের প্রাণ ঝরে গেছে। জনগণের প্রতি বর্তমান শাসকগোষ্ঠীর কোন দায়বদ্ধতা ও জবাবদিহিতা নেই বলেই সরকার সন্ত্রাস আর সহিংসতা সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে।

 

 

আর সরকারের এই উদ্দেশ্য পূরণে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জনগণের নিকট এখন প্রশ্নবিদ্ধ। সারাদেশে ইতোমধ্যে সমাপ্ত হয়ে যাওয়া ১ম ধাপ থেকে ৫ম ধাপ পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সন্ত্রাসীদের ব্যাপক তান্ডব আর রক্তের হোলিখেলা বর্তমান অবৈধ সরকারের আমলে একটি নজীরবিহীন অধ্যায়। দেশের মানুষের জান-মালের নিরাপত্তা বিধানে এখন আর আইনকে তোয়াক্কা করা হচ্ছে না। যে কারনে দেশে প্রতিদিনই মানুষ নির্যাতিত হচ্ছে, খুন হচ্ছে। বিএনপি সহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতারী হিড়িক অব্যাহত রয়েছে। এ সকল ভীতিকর পরিবেশ ও নৈরাজ্যকর অবস্থা থেকে উত্তরণে দেশের সকল মানুষের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।”

 

 

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে নোয়াখালী জেলাধীন সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউপি নির্বাচনে ধানের শীষের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বাহার এর বিরুদ্ধে মিথ্যা মামলা এবং ৮ নং বিজবাগ ইউপি নির্বাচনে প্রার্থী বাকির হোসেন কোম্পানীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত