,

ভারতের গোলাবারুদের গুদামে আগুন: নিহত ১৭

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুলগাও অস্ত্রাগারে সোমবার গোলাবরুদের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৭ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে দুইজন সেনা কর্মকর্তা এবং বাকিরা জওয়ান। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৯ সেনা সদস্য। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাই নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

2016_05_31_11_20_09_UJk8dmJaGIm6L46XJik8aB3pV60qzu_original

 

সোমবার স্থানীয় সময় রাত একটা থেকে দেড়টার দিকে রাজ্যের পুলগাও এলাকার ওই বারুদের গুদামে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল ও উদ্ধার বাহিনী। নিরাপত্তার স্বার্থে গুদাম সংলগ্ন এলাকা থেকে এক হাজারের মত গ্রামবাসীকে অন্যত্র সরিয়ে নেয়।প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, সোমবার রাতে গোলাবারুদের ডিপোর একটি ছাউনিতে আগুন ধরে যায়। কয়েক ঘণ্টার চেষ্টার পর দমকল বাহিনীর লোকজন মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সেখানকার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

 

 

এই দুর্ঘটনার পর ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে মোদি সরকার।পুলগাওয়ের এই গোলাবারুদের গুদামটির অবস্থান নাগপুর শহর থেকে ৮০ কিলোমিটার ও ওয়ার্দাহ থেকে ৪০ কিলোমিটার দূরে। এটি ভারতের বৃহত্তম ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম গোলাবারুদের গুদাম হিসেবে স্বীকৃত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা