,

দ্বিতীয় দিনে ৯ স্পটে খালেদা জিয়ার খাবার বিতরণ

Khaleda ziaনিউজ ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার রাজধানীর নয়টি স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে খিলগাঁও জোড়পুকুর মাঠে দুস্থদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন তিনি। শেষ হয় দুপুর ৩টায়। পর্যায়ক্রমে মাদারটেকের আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়, মতিঝিলের অভিসার সিনেমা হল, গেন্ডারিয়া কাঠের পুল, দয়াগঞ্জ মোড় (যাত্রাবাড়ি), শহীদ ফারুক সড়ক, ধোলাইপাড় বাসস্ট্যান্ড, আলম মার্কেট জুরাইন এবং শ্যামপুর ঈদগাহ মাঠে (লাল মসজিদ) খাবার বিতরণ করেন। দিনব্যাপী দুস্থদের মাঝে খাবার বিতরণে খালেদা জিয়ার সঙ্গী ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা মির্জা আব্বাস, সেলিমা রহমান,সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও শ্যামা ওবায়েদ।

এর আগে সোমবার (৩০ মে) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে মানিক মিয়া এভিনিউয়ের টিঅ্যান্ডটি মাঠ থেকে খাবার বিতরণ কর্মসূচি শুরু করেন খালেদা জিয়া। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে রাজধানীর ত্রিশটি স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন তিনি। বাংলামোটর এলাকায় খাবার বিতরণের মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শেষ করেন বেগম জিয়া। বুধবার (১ জুন) বেলা ১১টায় মহাখালীর ওয়ারলেস গেইট থেকে তৃতীয় দিনের খাবার বিতরণের কর্মসূচি শুরু করবেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা