,

ব্রাহ্মনবাড়ীয়া শহরে দুই প্রাইভেট ক্লিনিককে অর্থ জরিমানা

2016_05_31_14_00_45_rmPoMzaefbxaW7JJMYjMoudXyo1HXo_originalআমিরজাদা চৌধুরী : ব্রাহ্মনবাড়ীয়া শহরে প্রাইভেট ক্লিনিক গুলোতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দুটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে শহরের কুমারশীল মোড়ে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম. রুহুল আমিন রিমনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম.রুহুল আমিন রিমন আমাদের কে  জানান, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় থেকে জেলা শহরের বেসরকারি ক্লিনিকগুলোর পরিবেশ নিয়মিত তদারকি করা হচ্ছে। এরই অংশ হিসেবে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের কুমারশীল মোড়ে গ্রামীণ জেনারেল হাসপাতাল ও প্রাইম ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশ ও শয্যার বিপরীতে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক না থাকায় গ্রামীণ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে ৯০ হাজার টাকা এবং হাসপাতালের প্যাথলজি বিভাগের টেকনিশিয়ান লুৎফুর রহমানকে সনদ না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি বিভাগের টেকনিশিয়ানকে সনদ না থাকায় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৭৫ হাজার টাকা জরিমানা এবং প্যাথলজি বিভাগ সিলগালা করে দেয়া হয়েছে।
অভিযান চলাকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল কাদির নোমান ও সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা