,

মঙ্গলবার মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাচ্ছে সকল অনিবন্ধিত সিম

Mobile-Phone-Marketমঙ্গলবার মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাচ্ছে সকল অনিবন্ধিত সিম। রাত ১২টার মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করা না হলে বন্ধ হয়ে যাবে সকল অনিবন্ধিত সিম। অনিবন্ধিত সকল সিম নিষ্ক্রীয় করতে ইতোমধ্যে চালু হয়েছে বিভিন্ন কার্যক্রম।
এদিকে মন্ত্রণালয় জানিয়েছে সচল থাকা ১৩ কোটি ২০ লাখ সিমের মধ্যে শনিবার পর্যন্ত নিবন্ধিত হয়েছে ১০ কোটি ৯ লাখ সিম কার্ড। গ্রাহক চাইলে অনিবন্ধিত সিম বায়োমেট্রিক পদ্ধতিতে পুনরায় চালু করে সিম সচল রাখতে পারবে বলে জানিয়েছে বিটিআরসি। মঙ্গলবার শেষ দিনে মোবাইলফোন কোম্পানির বিভিন্ন সেন্টারে ভীড় করছেন গ্রাহকরা। প্রথম দফায় বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করার সময় ছিল ৩০এপ্রিল পর্যন্ত। পরবর্তীতে কয়েক কোটি সিম নিবন্ধন না হওয়ায় পুনরায় সিম নিবন্ধনের সময় বাড়ানোর নির্দেশ দেয় মন্ত্রণালয়। সূত্র : সময় টিভি

https://www.youtube.com/watch?v=whaO3XfmpFQ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা