বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ মাসেও পুনর্বাসনের চাল পায়নি জেলেরা

 

নিজস্ব প্রতিবেদক :নিষেধাজ্ঞার ৩ মাস অতিবাহিত হলেও পুনর্বাসনের চাল হাতে পায়নি জেলেরা। এদিকে রোয়ানুর প্রভাবে টর্নেডোতে ক্ষতিগ্রস্ত তজুমদ্দিনে চলছে হাহাকার।সরকারের ঘোষণা অনুযায়ী মেঘনা উপকুলীয় নদীতে ২৮০ কি. মি. এলাকা জুড়ে মার্চ-এপ্রিল দুই মাস সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ ছিল। এজন্য সরকার ৪ মাস জনপ্রতি ৪০ কেজি করে চাল মৎস্যজীবী জেলে পুনর্বাসনের জন্য বরাদ্দ দেয়। যা মার্চ মাস থেকে জেলেদের মাঝে প্রতি মাসে বিতরণ করার নিয়ম।

sam_0682

 

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, তজুমদ্দিন উপজেলার ৫টি ইউনিয়নে তালিকাভুক্ত জেলের সংখ্যা রয়েছে ১৩ হাজার ৪ শ ১ জন। পুনর্বাসনের ভিজিএফের আওতায় মার্চ থেকে জুন পর্যন্ত ৪ মাসের জন্য মাসিক জনপ্রতি ৪০ কেজি করে ৭ হাজার ১ শ ৯৬ জনের নামে ২৮৭ দমমিক ৮৪৫ মে. টন চাল বরাদ্দ আসে। এসব চাল প্রতি মাসে বিতরণ করার নিয়ম থাকলেও অজ্ঞাত কারণে তা বিলি না হয়ে খাদ্য গুদামে পড়ে রয়েছে।

 

 

শশীগঞ্জ মাছঘাটের জেলে আলমঙ্গীর মাঝি, তাহের মাঝি, মফিজ মাঝি, জাফর মাঝিসহ অনেকে জানান, দুই মাস মাছ ধরা বন্ধ থাকায় অতি কষ্টে আমাদের দিন কেটেছে। অবরোধ শেষে আমরা নদীতে মাছ ধরাতে ব্যস্ত হয়ে পড়েছি। চাল বিলি না করায় সরকারের পুনর্বাসন আমাদের কাজে লাগেনি।

 

উপজেলা মৎস্যজীবী জেলে প্রতিনিধি মো. তোতা মিয়া মাঝি বলেন, ‘জনপ্রতিনিধিরা জেলেদের বরাদ্দকৃত চালের ডিও জমা করে রেখেছে। কী কারণে বিলি করেনি জানা নেই। ঘূর্ণিঝড় টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের মাজে ত্রাণ বিতরণ হলেও জেলেরা কিছু পায়নি। অথচ জেলে পুনর্বাসনের চালগুলো বিতরণ করলে কিছুটা হলেও উপকার হইত।’এ বিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আ. মন্নান মৃধা বলেন, ‘কাগজপত্র অনুযায়ী অনুমোদিত ডিওতে জেলেদের চাল আমাদের কাছ থেকে নিয়ে গেছে।’

 

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, ‘জেলে পুনর্বাসনের ভিজিএফ চালের ডিও প্রতিমাসে অনুমোদন দেয়া হয়েছে। কিন্তু বিতরণ করার দায়-দায়িত্ব জনপ্রতিনিধিদের।’উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চাঁদপুর ইউপি চেয়ারম্যান ফকরুল আলম জাহাঙ্গীর বলেন, ‘পুনর্বাসনের চাল জমা আছে, যা প্রকৃত জেলেদের মধ্যে অতিদ্রুত বিতরণ করা হবে। নির্বাচনী জটিলতার কারণে বিলম্ব হয়েছে।’

 

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জালালউদ্দিন বলেন, ‘জনপ্রতিনিধিদের তাগিদ দেয়া হয়েছে। অতিদ্রুত তালিকাভুক্ত প্রকৃত জেলেদের মধ্যে পুনর্বাসনের চাল বিতরণ করা হবে।’

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব