,

সুপ্রিম কোর্টে আবেদন সিম চালু রাখার নির্দেশনা চেয়ে

নিজস্ব প্রতিবেদক : সরকারের বেঁধে দেওয়া সময় অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন কার্যক্রম শেষ হচ্ছে আজ মঙ্গলবার। ফলে রাত ১২টার পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পুনর্নিবন্ধিত না হওয়া সকল সিম বন্ধ হয়ে যাবে।

high_court

এদিকে সিম বন্ধের সিদ্ধান্ত স্থগিত রাখার নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বারে এই আবেদন করা হয়।

 

সিম নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক এ আবেদন করেছেন বলে তিনি জানিয়েছেন। ব্যারিস্টার অনিক বলেন, মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এই আবেদনের শুনানি অনুষ্ঠিত হতে পারে।

তিনি আরও বলেন, ৩১ মে’র পর অনিবন্ধিত সিম সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন সরকার। তাই সরকারের এ সিদ্ধান্তের বিষয়ে নির্দেশনা চেয়ে আবেদন করেছি। আপিল দায়ের ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত স্থগিত রাখার আবেদন জানিয়েছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা