,

মমতাকে শাড়ি ও কবিতার বই উপহার দিলেন এরশাদ

 

নিজস্ব প্রতিবেদক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল বিজয়ে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের জাতীয় পার্টির প্রধান হুসেইন মুহম্মদ এরশাদ শাড়ি ও তার নিজের লেখা কবিতার বই উপহার হিসেবে পাঠিয়েছেন। দুই-একদিনের মধ্যে তার পাঠানো এই উপহার মমতার কাছে পৌঁছে দেবেন এরশাদের ভাইপো আহসান হাবিব। বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এরশাদেও সঙ্গে মমতার সুসম্পর্ক রয়েছে। ঢাকা সফরে গিয়ে মমতাও এরশাদের সঙ্গে দেখা করেছিলেন। গত বছর কোচবিহারের দিনহাটায় জন্মভূমিতে কয়েকদিন কাটিয়ে গিয়েছিলেন এরশাদ।

16319_ershad

 

সেই সময় তিনি মমতার কাজের ভূয়সী প্রশংসা করেছিলেন। এরশাদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং তাঁর বাল্যবন্ধু প্রয়াত কমল গুহর পুত্র উদয়ন গুহর বিজয়েও শুভেচ্ছা জানিয়ে উপহার পাঠিয়েছেন। সম্প্রতি এরশাদেও ভাইপো বাংলাদেশে গেলে সেখানেই এরশাদ এই সব শুভেচ্ছাবার্তা ও উপহার ভাইপোর হাতে তুলে দিয়েছেন। ভাইপো সেগুলি কোচবিহারের দুই বিজয়ীর কাছে ইতিমধ্যেই পৌঁছে দিয়েছেন। এবার কলকাতায় এসে তা মমতার হাতে পৌঁছে দেবেন বলে জানিযেছেন আহসান হাবিব। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্র এএইচ মাহমুদ আলি বিজয় ঘোষনার দিনেই শুভেচ্ছা জানিয়েছেন। পরে শপথের ঠিক আগের দিন মমতাকে ২০ কেজি পদ্মার ইলিশ পাঠিয়েছেন হাসিনা। মমতার শপথ অনুষ্ঠানে হাসিনার দূত হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা