,

জঙ্গি অর্থায়ন: সিঙ্গাপুরে ৪ বাংলাদেশি দোষী সাব্যস্ত

 

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে আটক ছয় বাংলাদেশির মধ্যে ৪ জন দোষী সাব্যস্ত হয়েছে। তাদের সঙ্গে অভিযুক্ত বাকি দু’জন অভিযোগ অস্বীকার করেছেন।গত মাসে অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের (আইএসএ) আওতায় আটক হয়েছিলেন এ ছয়জন।মঙ্গলবার সকালে আদালতে তোলা হলে শুনানি শেষে চারজনকে দোষী সাব্যস্ত করেন বিচারক। তবে চার্জ গঠন করা হলেও আদালতে অভিযোগ অস্বীকার করেন বাকি দু’জন। এদের বিরুদ্ধে গত ২৭ মে অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে চার্জ গঠন করেন আদালত।

pic j_129850

 

আদালতে দোষী সাব্যস্ত চারজন হলেন- মিজানুর রহমান (৩১), রুবেল মিয়া (২৬), হাজী নুরুল ইসলাম সওদাগর ওরফে জাবেদ কায়সার (৩১) এবং ইসমাইল হাওলাদার ওরফে সোহেল হাওলাদার (২৯)।আর অভিযোগ অস্বীকার করা দু’জন হলেন- দৌলতুজ্জামান (৩৪) ও লিয়াকত আলী মামুনকে (২৯)। এ দু’জনের বিরুদ্ধে ৯ জুন আবারো বিচার প্রক্রিয়া শুরু হবে।

 

আদালত সূত্র মতে, দোষী সাব্যস্ত হওয়া চারজনের মধ্যে মামুন সন্ত্রাসে অর্থায়ন চক্রের নেতা এবং মামুন উপনেতা হিসেবে কাজ করছিলেন। আর অর্থনৈতিক বিষয়াদি রুবেল এবং মিডিয়া সংক্রান্ত বিষয়াদি দেখছিলেন জাবেদ।দৌলতুজ্জামান ও মামুনে বিরুদ্ধে যথাক্রমে নিরাপত্তা ও যোদ্ধা পরিষদে কাজ করার অভিযোগ আনা হয়েছিল।দোষী সাব্যস্ত চারজনের বিরুদ্ধে আগামী ২১ জুন রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।

 

রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানান, আটক ছয় বাংলাদেশির পরিকল্পনা ছিলো- দেশে ফিরে সরকারকে উৎখাত করে ইরাক ও সিরিয়ার আইএস ঘোষিত কথিত খেলাফত প্রতিষ্ঠা করা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা