,

উত্তর কোরিয়ার সম্ভাব্য মিসাইল পরীক্ষার আশঙ্কায় ‘সতর্ক’ জাপান

 

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সম্ভাব্য ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার আশঙ্কায় সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে জাপান। নৌবহর ও অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল প্যাট্রিয়ট ব্যাটারিকে জাপান অভিমুখে আসা যে কোনও সন্দেহজনক বস্তুকে ভূপাতিত ও ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।

e9e4217c878341700cc700df2e47c678-574c74c71dce9

 

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, সরকারি এক কর্মকর্তা এ নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু এ বিষয়ে সাংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার এখতিয়ার না থাকায় তিনি নিজের পরিচয় প্রকাশ করতে চাননি। ওয়ারহেড সমৃদ্ধ প্যাট্রিয়ট পিএসি-৩ ব্যাটারিকে টোকিরও আশপাশে মোতায়েন করা হয়েছে।

 

চলতি বছরেই এর আগে দুবার জাপান নিজের মিসাইল বিধ্বংসী ইউনিটকে সতর্কাবস্থায় রেখেছিল। উত্তর কোরিয়া মিসাইল পরীক্ষার প্রস্তুতির খবর পাওয়ার পর এ সতর্কাবস্থায় রাখা হয়।উত্তর কোরিয়া জানুয়ারিতে চতুর্থ মিসাইল পরীক্ষা করেছে।

 

সাগরে জাপানি নৌবহরে রয়েছে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ। এতে রয়েছে একাধিক নিশানাকে চিহ্নিত করা ও এসএম-৩ মিসাইল। যা জাপানের আকাশসীমায় প্রবেশের আগে মিসাইলগুলোকে ধ্বংস করতে সক্ষম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা