,

পাঠ্যবইয়ের পাতা ছেড়া নিষিদ্ধ

 

আন্তর্জাতিক ডেস্ক : এখন থেকে পাঠ্যবইয়ের পাতা ছেড়া নিষিদ্ধ। আপনি যদি হাইস্কুল পর্যায়ের শিক্ষার্থী হয়ে থাকেন তবে এ কাজ করলেই শাস্তির সম্মুখীন হতে হবে। তবে এ শাস্তি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য নয়। নিয়মটি চালু করেছে চীন।

2016_05_30_20_37_41_LQP3dMRcxnUX5yE4yAO32jaz2fgK28_original

 

চীনা গণমাধ্যম সিসিটিভি নিউজ জানিয়েছে, চীনের জিয়ামেন প্রদেশে কলেজ পর্যায়ে জাতীয় প্রবেশিকা পরীক্ষা শুরু হওয়ার ১০ দিন আগে এই নিষেধাজ্ঞা দিয়েছে প্রাদেশিক শিক্ষা ব্যুরো। এতে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য বইয়ের পাতা ছেড়া কিংবা পরীক্ষার হলে শব্দ করা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। প্রসঙ্গত, চীনে কলেজ পর্যন্ত শিক্ষাকে হাইস্কুল ধরা হয়।

 

 

প্রাদেশিক শিক্ষা ব্যুরোর ওই নির্দেশনায় বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে পরীক্ষার হলে এক ধরনের অস্বাভাবিক কার্যক্রম দেখা গেছে। শিক্ষার্থীরা তাদের বইয়ের পাতা ছিড়ে টুকরো টুকরো করে ফেলে এবং তা স্কুলভবন নিচে থেকে ছুড়ে মারে। এছাড়া পরীক্ষার সময় মেজাজ ঠিক রাখার জন্য তারা নিজেদের মধ্যে কথা বলে।

 

 

প্রতি বছর চীনে প্রায় ১ কোটি শিক্ষার্থী প্রবেশিকা পরীক্ষায় অংশ নেয়। চীনাদের ভাষায় এটাকে বলে ‘গাওকাও’। টানা দুই দিন ধরে অনুষ্ঠিত হয় পরীক্ষাটি। এ কারণে পরীক্ষাটিকে ‘কুখ্যাত’ বলে অভিহিত করা হয়। বিশ্ববিদ্যালয়ে পা রাখতে হলে এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। শিক্ষার্থীদের প্রতি মানসিক নির্দেশনা দেয়ার জন্য বলা হয়েছে হাইস্কুলগুলোকে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা