রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুপুরে ‘মাস্টার বাহিনি’র আনুষ্ঠানিক আত্মসমর্পণ

 

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবনের ডাকাতদল ‘মাস্টার বাহিনি’ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাদের অস্ত্র তুলে দিয়ে আত্মসমর্পণ করবে।স্বরাষ্ট্রমন্ত্রী ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদের উপস্থিতিতে মঙ্গলবার (৩১ মে) দুপুরে বাগেরহাটে মংলায় আত্মসমর্পণের এই আনুষ্ঠানিকতা হবার কথা রয়েছে।

2016_05_31_08_00_36_MSAfE3iSvYTyDAhmOSGSksigwbA6PJ_original

 

র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুর ৩টায় মংলায় আত্মসমর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অস্ত্র জমা দেয়া ৭ জনকে নিয়ে সুন্দরবনে আমাদের অভিযান চলছে। চেষ্টা করছি এই ডাকাত বাহিনির বাকি সদস্যদের আত্মসমর্পণ করাতে।’

 

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে ডাকাতরা আত্মসমর্পণ করতে রাজি হয়। সেই লক্ষে রোববার (২৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে সুন্দরবনের অভ্যন্তরে হাড়বাড়িয়ার চরাপুটিয়া এলাকায় র‌্যাবের কাছে এ মাস্টার বাহিনির প্রধানসহ ৭ ডাকাত দেশি-বিদেশি ৫১টি আগ্নেয়াস্ত্র ও পাঁচ হাজার গুলি জমা দিয়েছেন।

 

 

কিন্তু ওইদিন বৈরী আবহাওয়ার কারণে আত্মসমর্পণ অনুষ্ঠানে আসতে পারেননি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফলে আত্মসমর্পণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।’ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খুলনা র‌্যাব-৬ জানায়, রোববার মংলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবেন মাস্টার বাহিনির ডাকাতদল।

 

র‌্যাবের দেয়া তথ্য অনুযায়ী, দেশের পশ্চিম উপকূল এবং সুন্দরবনের জেলে, বাওয়ালী, মৌয়ালদের ত্রাস ডাকাতদল ‘মাস্টার বাহিনি’। নৌকা ও জালের হিসাব করে নির্ধারিত হারে ডাকাতদের চাঁদা দিতে হতো জেলে ও বনজীবীদের। এতোদিন অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল এ বাহিনির সদস্যরা। ডাকাতদের বাড়ি বাগেরহাটের রামপাল, মংলা, মোরেলগঞ্জ, শরণখোলা, খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ