,

নারায়ণগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

 

নিজস্ব প্রতিবেদক : জেলার আড়াইহাজার উপজেলায় নজরুল ইসলাম (৩৫) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার কালামেরকান্দী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নজরুল উপজেলার লক্ষ্মীবরদি এলাকার আবুল হোসেন টুকুর ছেলে। তিনি নরসিংদী জেলা ছাত্রদলের নেতা ছিলেন।

1461157211321

 

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার কালামেরকান্দী এলাকায় নজরুল ইসলামসহ ২০-২৫ জন সন্ত্রাসী নিজেদের মধ্যে তর্কবিতর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে কালামেরকান্দী এলাকার যুবকরা নজরুল ইসলামকে এলোপাথারি কুপিয়ে পরে হাতুড়ি ও ইট দিয়ে মাথা থেতলে সড়কের পাশে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা তাকে হত্যা করেছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা