,

তিন উপায়ে রুপার গয়না ভালো রাখুন

photo-1464608943নিউজ ডেস্ক : রুপায় গয়নার সঠিক যত্ন নিলে এগুলো অনেক বছর ভালো থাকবে। আর ঠিকঠাকভাবে পরিষ্কার করলে এগুলো নতুনের মতো ঝকঝকও করবে। এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়ায় তিনটি পরামর্শ দেওয়া হয়েছে। একনজরে চোখ বুলিয়ে নিন।

লবণ ও বেকিং সোডা

একটি বাটিতে সামান্য গরম পানি, দুই টেবিল চামচ লবণ ও সামান্য বেকিং সোডা ভালো করে মিশিয়ে নিন। এবার রুপার গয়নাগুলো এই মিশ্রণে ভিজিয়ে পাঁচ মিনিট রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে রুপার গয়না অনেকদিন ভালো থাকবে।

অলিভ অয়েল ও লেবুর রস

আধা কাপ লেবুর রসের সঙ্গে এক টেবিল চামচ অলিভ অয়েল মেশান। এবার একটি কাপড়ে এই মিশ্রণ নিয়ে রুপার গয়নাগুলো ভালো করে মুছে নিন। এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

সাদা ভিনেগার ও বেকিং সোডা

একটি বাটিতে এক কাপ সাদা ভিনেগারের সঙ্গে দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে এর মধ্যে রুপার গয়না দুই থেকে তিন ঘণ্টা ভিজিয়ে রাখুন। এবার পানি দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে ফেলুন। এতে রুপার গয়নার কালচে দাগ সহজেই দূর হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা