,

এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ইংল্যান্ড

england_114720স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচ টেস্ট সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। সোমবার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন নয় উইকেটে জিতেছে স্বাগতিকরা। প্রথম টেস্টে ইনিংস ও ৮৮ রানে জিতেছিলো ইংলিশরা।

গত ২৭ মে চেস্টার-লি-স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করতে নেমেছিলো ইংল্যান্ড। মঈন আলীর অপরাজিত সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে ৪৯৮ রান সংগ্রহ করে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে ইংল্যান্ড।

দলের পক্ষে মঈন আলী ১৫৫*, আলেক্স হেলস ৮৩ ও জো রুট ৮০ ও জনি বেয়ারস্টো ৪৮ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে নুয়ান প্রদ্বীপ ৪টি, সুরঙ্গা লাকমাল ২টি, মিলিন্দা সিরিবের্দনে ২টি ও রঙ্গনা হেরাথ ১টি করে উইকেট নেন।

পরে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে মাত্র ১০১ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন কুসল মেন্ডিস। ইংল্যান্ডের পক্ষে জেমস অ্যান্ডারসন ৩টি, স্টুয়ার্ট ব্রড ৪টি ও ক্রিস ওয়েকস ৩টি করে উইকেট নেন।

ফলো ফনে পড়ে শ্রীলঙ্কা আবার ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৪৭৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সেঞ্চুরি করেন দিনেশ চান্দিমাল (১২৬ রান)। এছাড়া কৌশল সিলভা ৬০, অ্যাঞ্জেলো ম্যাথুজ ৮০ ও রঙ্গনা হেরাথ ৬১ রান করেন। ইংলিশদের পক্ষে জেমস অ্যান্ডারসন ৫টি,স্টুয়ার্ট ব্রড ১টি, ক্রিস ওয়েকস ২টি, স্টিভেন ফিন ১টি ও মঈন আলী ১টি করে উইকেট নেন।

পরে ৭৯ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে জয় পায় ইংল্যান্ড। অ্যালেস্টার কুক ৪৭ ও নিক কম্পটন ২২ রান করে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হন জেমস অ্যান্ডারসন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা