,

মুস্তাফিজকে জাতীয় বীর আখ্যায়িত করলেন প্রধানমন্ত্রী

mustafiz-beerস্পোর্টস ডেস্ক : আইপিএলের শিরোপাজয়ী দলের অন্যতম সদস্য মুস্তাফিজুর রহমানকে জাতীয় বীর আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুস্তাফিজুর রহমানকে সংবর্ধনা জানাতে এসে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এ কথা বলেন।

মুস্তাফিজকে অভিনন্দন জানাতে প্রধানমন্ত্রীর তরফ থেকে বিমানবন্দরে উপস্থিত হন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এছাড়া বিমানবন্দরে তার মামা ও মামি উপস্থিত ছিলেন। তার মামা গণমাধ্যমকে জানান, আগামীকাল সকালেই সাতক্ষীরা যাবেন মুস্তাফিজ।

আগেরদিনই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে সানরাইজার্স হায়দারাবাদকে আইপিএল নবম আসরের শিরোপা উপহার দেন মুস্তাফিজুর অ্যান্ড কোং। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েই শিরোপার স্বাদ পেলেন এ নবীন।

মুস্তাফিজ এবারের আসরে ১৬ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ১৭ উইকেট। উইকেট প্রাপ্তির পাশাপাশি আলোচনায় ছিলেন রান দেয়ায় বেশ কিপটেমি করে। তার ইকোনমি রেট ৬.৯০; যা কিনা এবারের আসরে সবচেয়ে কম।

ভোটিংয়ের মাধ্যমে এবার সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচন করা হয়েছে। আর তাতে এককভাবে প্রাধান্য বিস্তার করেই জিতে নেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারটি।

উল্লেখ্য, আইপিএল খেলতে ভারতের বিভিন্ন শহরে মোট ৫৫ দিন কাটানোর পর দেশে ফিরলেন মুস্তাফিজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা