,

প্রধানমন্ত্রীর সাক্ষাতের অনুমতি পেলেন নার্সরা

PMনিউজ ডেস্ক : আন্দোলররত নার্সদের সঙ্গে মঙ্গলবার অথবা বুধবার দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন সভাপতি রিনা আক্তার সোমবার রাত পৌনে ১০টায় জাগো নিউজকে তথ্যটি নিশ্চিত করেছেন।

রিনা আক্তার বলেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বাসভবনের সামনে অবস্থান করলে তাদের কয়েকজনকে ডেকে স্বাস্থ্যমন্ত্রীর বাসায় নিয়ে যান। এ সময় তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ করে দিতে অনুরোধ জানালে তিনি তাদের সামনে রেড (লাল) টেলিফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন।

এ সময় প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে জানান, আগামীকাল (মঙ্গলবার) কিংবা পরশু দুপুর ১২টার মধ্যে ওদের সঙ্গে দেখা করবো। মোবাইলে কথা বলার সময় রিনা আক্তারের গলা বারবার কেঁপে উঠছিল।

প্রধানমন্ত্রী দেখা করবেন এ কথা নিজ কানে শুনেছেন কি-না জানতে চাইলে তিনি বলেন, জি ভাই, রেড ফোনে নিজ কানে শুনেছি। প্রধানমন্ত্রীর কাছে নার্সরা মন খুলে কথা বলতে পারলে তিনি নিশ্চয়ই দাবি মেনে নেবেন।

সোমবার সকাল থেকে শত শত নার্স জাতীয় প্রেসক্লাবের সামনে ও বিকেল থেকে স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান করছিলেন। রাত আনুমানিক সোয়া ৯টার দিকে স্বাস্থ্য মহাপরিচালক তাদের স্বাস্থ্যমন্ত্রীর বাসায় ডেকে নিয়ে যান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা