,

নাসিরনগরে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

Nasirnagar (BNP)Pictureআকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫ তম শাহাদাত বার্ষিকী নানা কর্মসূচীর মধ্যদিয়েই নাসিরনগরে পালিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা ও মিলাদ মাহফিল। স্থানীয় উপজেলা বিএনপির কাযার্লয়ে উপজেলা বি,এন,পির সিনিয়র সহ-সভাপতি ও চাপরতলা ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বি,এন,পির সাধারন সম্পাদক ও ইউ,পি চেয়ারম্যান এম,এ হান্নান। বিশেষ অতিথি ছিলেন,বিএনপি নেতা ও গুনিয়াউক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আজিজুর বহমান চৌধুরী, কামরুল আলম ভুইয়া,সহ-সাংগঠনিক সম্পাদক সারোয়ার আলম চৌধুরী নাছির, আজদু মিয়া মেম্বার,দপ্তর সম্পাদ খোকন রাজা,সহ দপ্তর সম্পাদক বাদল দেব,উপজেলা যুবদল আহবায়ক সৈয়দ আবু সারোয়ার,বুড়িশ্বর ইউপি বিএনপির সভাপতি বিল্লাল চৌধুরী,জেলা ছাত্রদল নেতা মীর মোস্তুফা জালাল,উপজেলা ছাত্রদল সভাপতি সৈয়দ এম নাসিরউদ্দিন,সাধারণ সম্পাদক এম এম এ মঈন,সাংগঠনিক সম্পাদক মুসলিম উদ্দিন চৌধুরী সোহাগ প্রমূখ। সভায় বক্তারা স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ জিয়ার অবদানের কথা তুলে ধরে বর্তমান মহাজোট সরকারের তীব্র সমালোচনা করে বলেন হত্যা,গুম ও বিরোধী দলের উপর দমন পীড়ন,দেশের স্বাধীনতা সারভে¦ৗমক বিপন্ন কথা তুলে ধরেন। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা