,

দেশে ফিরলেন ‘কাটার মাস্টার’

123083_111-550x330স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতিয়ে দলকে শিরোপা জিতিয়ে দেশে ফিরলেন মুস্তাফিজুর রহমান। সোমবার রাত পৌনে ১১টায় তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এসময় উপ ক্রীড়ামন্ত্রী আরিফ খান জয় তাকে অভ্যর্থনা জানান।

দীর্ঘ ৫৫ দিন পর দেশে ফিরলেন কাটার মাস্টার খ্যাত বাঁ-হাতি এ ফাস্ট বোলার।

আগামী শুক্রবারই সাসেক্সের হয়ে খেলতে ইংল্যান্ড যাত্রা করবেন মুস্তাফিজ। এর আগে মঙ্গলবার যাচ্ছেন সাতক্ষীরা গ্রামের বাড়ি।

শুরু থেকেই হায়দরাবাদের প্রতি ম্যাচেই মুস্তাফিজ ছিলেন তুরুপের তাস। দেখিয়েছেন তার নৈপূণ্য। তবে টানা ১৫ ম্যাচ খেলার পর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ছিলেন না মুস্তাফিজ। ইনজুরির কারণে ছিলেন মাঠের বাইরে। তবে দল জিতে উঠে এসেছিল ফাইনালে।

পুরো টুর্নামেন্টে মুস্তাফিজ বল করেছেন ৬১ ওভার। মোট রান দিয়েছেন ৪২১। ইকোনমি রেট সবচেয়ে ভালো, ৬.৯০। গোটা টুর্নামেন্টে তুখোর বোলিংয়ের কারণে একবার ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন মুস্তাফিজ।

আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইটে সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে মুস্তাফিজুর ৮৩.২ শতাংশ ভোট পেয়েছেন। বাংলাদেশের বাঁ হাতি এই বোলারের নিকটতম প্রতিদ্বন্দ্বী লোকেশ রাহুলের পক্ষে ভোট পড়েছে মাত্র ৬.৫ শতাংশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা